শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » এগিয়ে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মেলাও : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » এগিয়ে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মেলাও : প্রধানমন্ত্রী
৪৩৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এগিয়ে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মেলাও : প্রধানমন্ত্রী

---পক্ষকাল সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছ্নে, ‘বিশ্ব প্রতিনিয়িত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়া বিশ্বের সঙ্গে তোমাদেরও তাল মেলাতে হবে।’

তিনি বলেন, ‘দেশের প্রয়োজনে আমাদের মেধা আমরাই সৃষ্টি করছি। দেশের উন্নয়নে যে দক্ষ ও উদ্ভাবনী জনশক্তি দরকার তা দেশেই সৃষ্টি করতে হবে। এ জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে।’

বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২০১৩ ও ২০১৪ সালে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএপ্রাপ্ত ২৩৩ মেধাবী শিক্ষার্থীকে বুধবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেয়া হয়।

এর মধ্যে ২০১৩ সালের জন্য ১১০ জন এবং ২০১৪ সালের জন্য ১২৩ কৃতী শিক্ষার্থী রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক ও সনদ তুলে দেন।

বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার মাসে দেশের কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দিতে পেরে আমি গৌরব বোধ করছি।’

তিনি বলেন, ‘আমরা নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছি। বিশাল সমুদ্র সম্পদের সুরক্ষা আমাদেরই করতে হবে। আমরা পদ্মাসেতু নির্মাণ করছি, গড়ে তুলছি নিজেদের বিদ্যুৎ প্রকল্প। আর এসব ক্ষেত্রে আমাদের প্রয়োজন মেধাবী, দক্ষ, প্রশিক্ষিত জনশক্তি। যা নিজেদেরই উৎপাদন করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, ইউজিসির সাবেক চেয়ারম্যান, বর্তমান ও সাবেক সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, ইউজিসির কর্মকর্তা ও স্বর্ণপদকপ্রাপ্তদের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)