শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » সন্ত্রাসের কাছে ব্রিটেন হার মানবে না: টেরিজা মে
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » সন্ত্রাসের কাছে ব্রিটেন হার মানবে না: টেরিজা মে
৩৯৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্ত্রাসের কাছে ব্রিটেন হার মানবে না: টেরিজা মে

পক্ষকাল ডেস্কঃ ---লন্ডনে ব্রিটিশ সংসদের কাছে গুলি এবং ওয়েষ্টমিনস্টার ব্রিজের কাছে সন্ত্রাসী হামলাকে প্রধানমন্ত্রী টেরিজা মে অসুস্থ ও বিকৃতি রুচির অভিহিত করে নিন্দা জানিয়েছেন।

সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে জরুরী বৈঠক, যা কোবরা সিকিউরিটি মিটিং নামে পরিচিত, শেষে ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিং এ মিজ মে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসনের মত মূল্যবোধ চর্চা করে বিশ্বের শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করেছে।

যারা এই মূল্যবোধ প্রত্যাখ্যান করেছে, তাদের কাছে ব্রিটিশ পার্লামেন্ট অবশ্যই একটি টার্গেটে পরিণত হয়েছে।
---

কিন্তু সন্ত্রাসের কাছে ব্রিটেন হার মানবে না, প্রত্যয় ব্যক্ত করে মিজ মে বলেন, বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মে সংসদের সভা বসবে।

“স্বাভাবিকভাবে লন্ডনের বাসিন্দারা নিজেদের দৈনন্দিন কাজকর্ম সারবেন। এবং শহরে বেড়াতে আসা পর্যটকেরাও স্বাভাবিক নিয়মে যা করছিলেন, এবং যা তাদের পরিকল্পনায় ছিল, তাই করবেন।”

মিজ মে আরো বলেন, “ঘৃণা এবং অশুভ শক্তি ব্রিটেনকে বিভক্ত করতে পারবেনা।”

লন্ডন পুলিশ কর্তৃপক্ষ বলছে, সংসদ ভবনের কাছে এবং ওয়েস্টমিন্সটার ব্রিজের ওপর সন্ত্রাসী হামলায় পাঁচজন মারা গেছেন।

তাদের মধ্যে একজন পুলিশ অফিসার, একজন হামলাকারী এবং দু’জন পথচারী রয়েছেন। মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, অন্তত ৪০জন আহত হয়েছে।

আহতদের মধ্যে তিনজন ফরাসী শিক্ষার্থী এবং দুইজন রোমানিয় রয়েছেন।

এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ইতিমধ্যেই সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানী।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)