ভূমি ব্যবহারে ছাড়পত্র লাগবে
![]()
পক্ষকাল ডেস্কঃ : ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে দেশের যেকোনো স্থানে ভূমি ব্যবহারে ছাড়পত্র নেওয়ার বিধান রেখে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন, ২০১৭’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সচিবালয়ের সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিউল আলম বলেন, ‘এটি অনেক দিনের একটি প্রত্যাশিত আইন। আমাদের ভূমি ব্যবস্থাপনায় যাতে শৃঙ্খলা আসে এ জন্য এটা করা। যাতে পরিকল্পিতভাবে ভূমি ব্যবহার করা হয়।’
খসড়া আইনে একটি উচ্চ পর্যায়ের পরিষদ গঠনের কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর নেতৃত্বে ২৭ সদস্যের একটি বড় কমিটি হবে। এ কমিটির মূল দায়িত্ব পলিসি সাপোর্ট দেওয়া। নগর উন্নয়ন অধিদফতর বা তাদের যে ছোট পরিষদ আছে তাদের দিকনির্দেশনা দেওয়া এবং তদারকি করা।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দৈনন্দিন কাজের জন্য থাকবে নির্বাহী পরিষদ। নির্বাহী পরিষদের চেয়ারম্যান বা সভাপতি হবেন গৃহায়ন ও গণপূর্ত সচিব। অন্য সদস্য মিলে এটা হবে ২৫ জনের কমিটি। এখানে বিশেষজ্ঞসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। উপদেষ্টা পরিষদের নির্দেশনা বাস্তবায়ন করবে এ পরিষদ।’
প্রস্তাবিত আইন অনুযায়ী নির্বাহী পরিষদ জাতীয় উপদেষ্টা পরিষদের কাছে পরিকল্পনা ও সুপারিশসহ অনুমোদনের জন্য উপস্থাপন করবে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সব সরকারি ও বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তি যাদের কার্যক্রম প্রত্যক্ষ-পরোক্ষভাবে নগর ও অঞ্চল পরিকল্পনা এবং ভূমি ব্যবহার ব্যবস্থাপনা ও এ সংক্রান্ত উন্নয়নের সঙ্গে সম্পর্কিত তাদের উপদেষ্টা পরিষদের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নিতে হবে। তবে উপদেষ্টা পরিষদ ছাড়পত্র দিতে নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষকে ক্ষমতা দিতে পারবে।’





দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত