শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » মার্চে বাংলা একাডেমিতে ফ্লাওয়ার ফেস্ট
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » মার্চে বাংলা একাডেমিতে ফ্লাওয়ার ফেস্ট
৪৩২ বার পঠিত
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্চে বাংলা একাডেমিতে ফ্লাওয়ার ফেস্ট

---
পক্ষকাল ডেস্ক : ফুল ভালোবাসে না এমন লোক খুব কম। তাই যে সকল মানুষের ফুলের প্রতি আগ্রহ ও ভালোবাসার কমতি নেই তাদের ভালোবাসার অংশীদার হতে দ্বিতীয়বারের মতো রাজধানীতে ‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট’র আয়োজন করা হচ্ছে।

আগামী ২৩-২৫ মার্চ এ মেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আয়োজক সংস্থা ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ফর এন্টারপ্রাইজের (আইআইসিই) প্রধান পরামর্শক রেজাউদ্দীন মোশাররফ। উৎসবের আয়োজনে সহযোগী হিসেবে থাকবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি ও বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি।

রেজাউদ্দীন মোশাররফ বলেন, গত বছর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে দুই দিনব্যাপী ফ্লাওয়ার ফেস্ট আয়োজন করে আমরা ব্যাপক সাড়া পেয়েছিলাম। সেই সাড়া থেকে আমরা এ বছর তিন দিনব্যাপী এ উৎসবের প্রস্তুতি নিয়েছি।

তিনি বলেন, ফেস্টে দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিশুদের জন্য প্রতিদিন সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ ছাড়া বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি সেখানে ফুল নিয়ে স্থিরচিত্র প্রদর্শনী করবে।

সংবাদ সম্মেলনে ছিলেন- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এফ এম জামাল উদ্দীন, ফুল চাষী নাসরিন নাহার আশা, অঞ্জু সরকার, আশফাক খান প্রমুখ।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)