শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রধানমন্ত্রী বললেন ইউনূস জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছেন :
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রধানমন্ত্রী বললেন ইউনূস জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছেন :
৩৬৫ বার পঠিত
বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী বললেন ইউনূস জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছেন :

---পক্ষকাল সংবাদ

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ,শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছেন।
তিনি আরো বলেন, ‘উনি কিন্তু ট্যাক্স দেন না। এটাও বোধ হয় মামলা করে রেখে দিয়েছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রামীণফোন আসলে টেন্ডারে তৃতীয় স্থান হয়েছিল। তাঁর পাওয়ার কথা না। তবুও আমরা তাঁকে দিলাম ব্যবসাটা। যেহেতু উনি বলেছেন এর লভ্যাংশ ব্যাংকের মাধ্যমে দরিদ্র মানুষের হাতে যাবে সে কথার জন্যই তাঁকে দেওয়া হলো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গ্রামীণফোনের যেটা বাংলাদেশের অংশ থাকার কথা, তার অধিকাংশ শেয়ার উনি বেচে-টেচে দিয়ে নিজের ব্যক্তিগত সম্পত্তি করে নিয়েছেন। গ্রামীণ ব্যাংকে গ্রামীণফোনের কোনো লভ্যাংশ কখনো আর যায়নি। এটা আমি বলব, চিটিং করা ছাড়া আর কিছুই না। রীতিমতো একটা ধোঁকা দেওয়া হয়েছে। এখন ওটা ওনার নিজস্ব সম্পত্তি। এর প্রায় ৩০ ভাগ মালিকানা তাঁর হাতে আছে, বাকিটা উনি বেচে টেচে দিয়েছেন। শুনেছি কোনো ফাউন্ডেশনে দিয়েছেন।’

সংসদ নেতা আরো বলেন, ‘তাঁর যে ফিক্সড ডিপোজিট আছে, যে টাকা আছে, প্রচুর টাকা। উনি কিন্তু ট্যাক্স দেন না। মামলা করে রেখে দিয়ে উনি ভালোই চলছেন। কিছু কিছু মানুষ বোধহয় সৌভাগ্য নিয়ে এ পৃথিবীতে আসে যে তারা যতই অন্যায় করুক না কেন, সে অন্যায়গুলোকে অন্যায় হিসেবে দেখে না।’



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)