শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রজ্ঞাপন জারি ১০ কার্যদিবসে নাম দিতে হবে সার্চ কমিটিকে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রজ্ঞাপন জারি ১০ কার্যদিবসে নাম দিতে হবে সার্চ কমিটিকে
৩৫৩ বার পঠিত
বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রজ্ঞাপন জারি ১০ কার্যদিবসে নাম দিতে হবে সার্চ কমিটিকে

---পক্ষকাল ডেস্কঃ

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গঠিত ছয় সদস্যের সার্চ কমিটির ব্যাপারে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে সার্চ কমিটিকে নামের প্রস্তাব দিতে হবে।

আজ বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির এই উদ্যোগের সাচিবিক দায়িত্ব পালন করবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, ‘নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির আলোচনার পরিপ্রেক্ষিতে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের ১১৮-এর ১ অনুচ্ছেদের উদ্দেশ্য গ্রহণকল্পে নির্বাচন কমিশন গঠনকল্পে মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রণয়নের জন্য মহামান্য রাষ্ট্রপতি একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। তৎপরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ অদ্য একটি প্রজ্ঞাপন জারি করেছে, অনুসন্ধান কমিটি গঠন করে।’

ছয় সদস্যের সার্চ কমিটির চেয়ারম্যান হিসেবে এবারও নেতৃত্ব দেবেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সার্চ কমিটিরও নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

বাকি পাঁচ সদস্য হচ্ছেন, হাইকোর্টের বিচারপতি হিসেবে রয়েছেন ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিরীন আকতার, মহা-হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ।

‘গঠিত কমিটি আগামী ১০ কার্যদিবসে মহামান্য রাষ্ট্রপতির বরাবরে সুপারিশ করবেন’, যোগ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।

এর আগে দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ছয় সদস্যের সার্চ কমিটি করা হয়েছে। এ বিষয়ে বঙ্গভবন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। আপিল বিভাগের একজন বিচারপতি চেয়ারম্যান হিসেবে সার্চ কমিটির নেতৃত্ব দেবেন। এই কমিটিতে হাইকোর্টের একজন বিচারপতিও থাকবেন।

নিয়মানুযায়ী, এখন এই ছয় সদস্যের কমিটি রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের জন্য নাম প্রস্তাব করবে। রাষ্ট্রপতি তাঁদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি কমিশনারদের নিয়োগ দেবেন।

যদিও সার্চ কমিটি নিয়ে শুধু হতাশা নয়, ক্ষোভও প্রকাশ করেছে বিএনপি। বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগের পছন্দের লোক দিয়ে সার্চ কমিটি গঠন করে জাতিকে আবার হতাশা ও অনিশ্চয়তার দিয়ে ঠেলে দেওয়া হয়েছে।’

‘পিএসসির চেয়ারম্যান, মহা-হিসাব নিরীক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এঁরা সবাই আওয়ামী লীগের সময়ে নিয়োগ পাওয়া।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘রাষ্ট্রপতির কাছে রাজনৈতিক দলগুলোর অনেক আশা ছিল। রাজনৈতিক দলগুলো আশা করেছিল, রাষ্ট্রপতি ভালো ও নিরপেক্ষ সার্চ কমিটি দেবেন। বিএনপিও সেটাই আশা করেছিল।’

‘এই সার্চ কমিটি সেই আশা নষ্ট করে দিয়েছে। আমরা শুধু হতাশ হইনি, ক্ষুব্ধও’, যোগ করেন ফখরুল।

২০১২ সালের রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে চার সদস্যের সার্চ কমিটি গঠন



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)