শিরোনাম:
ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ভর্তি নীতিমালা জানাতে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানকে দুদকের চিঠি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ভর্তি নীতিমালা জানাতে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানকে দুদকের চিঠি
৪১৭ বার পঠিত
বুধবার, ১১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভর্তি নীতিমালা জানাতে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানকে দুদকের চিঠি

---পক্ষকাল : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, অনিয়মের অভিযোগ পাওয়ার পর ভর্তি সংক্রান্ত তথ্য ও নীতিমালা জানতে চেয়ে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

দুদক চেয়ারম্যান জানান, তারা বিভিন্ন স্কুলে, বিশেষ করে রাজধানীর স্কুলগুলোতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাচ্ছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে দুদক স্যামপ্লিং প্রক্রিয়ার মাধ্যমে ১৫টি স্কুল বাছাই করে তাদের কাছে ভর্তি সংক্রান্ত তথ্য ও নীতিমালা জানতে চেয়ে চিঠি দিয়েছে।

তিনি বলেন, স্কুলগুলোর ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত নীতিমালা রয়েছে কি না, থাকলে তা কতটুকু মানা হচ্ছে, অতিরিক্ত টাকা ডোনেশন দিয়ে ভর্তি করা হচ্ছে কি না ছাড়াও ভর্তি সংক্রান্ত নানা দুর্নীতি গভীরভাবে অনুসন্ধান করা হবে। এ বিষয়ে তদন্ত জোরদার করতে দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে।

প্রাথমিকভাবে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হলেও ভবিষ্যতে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও তদন্তের আওতায় আনা হবে বলে জানান ইকবাল মাহমুদ।

ফেরত আসছে বেসিক ব্যাংকের আত্মসাতের অর্থ দুদক চেয়ারম্যান বলেন, বেসিক ব্যাংকের আত্মসাৎ করা ৩শ’ ৫৯ কোটি টাকা ফেরত এসেছে। মামলার পর ব্যাংকটির ঋণ পুনঃতফসিল হয়েছে ৩শ’ ৪২ কোটি টাকা। এছাড়া বেসিক ব্যাংক কেলেঙ্কারির মামলা একটি বড় বিষয়। দুই হাজার ৩৬ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৩৪১ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে ৫৬টি মামলার চার্জশিট দিতে সময় লাগছে সঠিক তদন্তের জন্য। তার মানে এই নয় যে, মামলা থেকে কেউ রেহাই পাবে।

তিনি বলেন, মামলায় নিরপরাধ কোনো ব্যক্তি যেন যুক্ত না হয়, কিংবা কোনো অপরাধী যেন পার না পায় সেদিকেও নজর রেখে তদন্ত করতে হচ্ছে কমিশনকে।

কমিশনের গত দুই বছরের কার্যক্রম ও ২০১৭ সালের পরিকল্পনা তুলে ধরতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল এবং কমিশনার নাসিরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)