শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » কুমিল্লায় বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ২ ঘাতক বাসে আগুন
প্রথম পাতা » জেলার খবর » কুমিল্লায় বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ২ ঘাতক বাসে আগুন
৪৪৮ বার পঠিত
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুমিল্লায় বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ২ ঘাতক বাসে আগুন

---

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে দুই জন নিহত ও চারজন আহত হয়েছে। এ ঘটনার পর ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করে বিুব্ধ জনতা।
বৃহস্পতিবার দুপুর পৌঁনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঘোড়ামাড়া এলাকার আব্দুল করিম এর ছেলে সিএনজি অটোরিক্সা চালক রনি (৩২), একই জেলার বুড়িচং উপজেলার কাকিয়ারচর গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে ইব্রাহীম খলিল (৪০)।
আহতরা হলেন- জেলার বুড়িচং উপজেলার মাধবপুর গ্রামের অহিদুল ইসলাম এর স্ত্রী নিলুফা আক্তার (২৭), তার মেয়ে আঁখি আক্তার (১৩), আমির হোসেন এর মেয়ে সুরভী (১৩) ও অজ্ঞাত আরও একজন পুরুষ রয়েছে। এদের মধ্যে আঁখি আক্তার ও সুরভী এবারের জেএসসি পরীায় পাশ করেছে।
প্রত্যদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে ব্যস্ততম মহাসড়কে যান চলাচল ছিল খুবই কম। হরতাল উপো করে যেসব গাড়িগুলো চলছে সেগুলোর গতি ছিল বেপরোয়া। বৃহস্পতিবার দুপুর পৌঁনে ১টায় ঢাকাগামী যাত্রীবাহী এশিয়া পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। চারজন আহতদের উদ্ধার করে কাবিলা এলাকার কুমিল্লা ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পরপর উত্তেজিত বিুদ্ধ জনতা ঘাতক এশিয়া পরিবাহনের বাসটিতে অগ্নিসংযোগ করে। জনতার দেয়া আগুন মুহুর্তেই পুরো বাসটিতে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘন্টা পর কুমিল্লা ফাঁয়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ততনে বাসটি আগুনে পড়ে যায়।
খবর পেয়ে বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আ.ন.ম নাজিম উদ্দিন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ.এস.পি) জাহাঙ্গীর আলম, শাহজাহান মিয়া, আশরাফ হোসেন, হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির ইন-চার্জ (ওসি) সোহেল আহমেদ ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির ইন-চার্জ (ওসি) সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরতালের কারণে যানবাহনের চাপ না থাকায় যানজট সৃষ্টি হয়নি। অপরদিকে মহাসড়কের পাশের নির্মানাধীন ফোর লাইন প্রকল্পের নতুন সড়কটির কাজ ইতিমধ্যে সম্পন্ন হওয়ায় ওই সড়ককে যানবাহন চালাচল করছে। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)