শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » ১২ ডিসেম্বরকে তথ্যপ্রযুক্তি দিবস ঘোষণার আহ্বান তথ্যমন্ত্রীর
প্রথম পাতা » অর্থনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » ১২ ডিসেম্বরকে তথ্যপ্রযুক্তি দিবস ঘোষণার আহ্বান তথ্যমন্ত্রীর
৪৭৩ বার পঠিত
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১২ ডিসেম্বরকে তথ্যপ্রযুক্তি দিবস ঘোষণার আহ্বান তথ্যমন্ত্রীর

---পক্ষকাল সংবাদঃ

১২ ডিসেম্বরকে তথ্যপ্রযুক্তি দিবস হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘লার্নিং এণ্ড আর্নিং ডেভেলমেন্ট প্রকল্প’ আয়োজিত ‘ফ্রিল্যান্সার কনফারেন্সে’র সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৮ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সেই প্রত্যয়ে দেশ আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অভাবনীয় সমতার পথে এগিয়ে চলেছে। এ কারণে ১২ ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি অবিস্মরণীয় দিন। এই দিনটিকে জাতীয় পর্যায়ে উদযাপনের জন্যই তথ্যপ্রযুক্তি দিবস ঘোষণার দাবি রাখে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকর্মীরাই বাংলাদেশের অর্থনীতির চতুর্থ স্তম্ভ হিসেবে আত্মপ্রকাশ করবে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘কৃষক, প্রবাসী জনগণ এবং পোষাক শিল্পের নারী শ্রমিকেরা আমাদের অর্থনীতির তিনটি মূল স্তম্ভ। আর তথ্যপ্রযুক্তিকর্মীরা হবেন আগামী দিনের অর্থনীতির চতুর্থ স্তম্ভ।’

তথ্যমন্ত্রী এসময় ‘লার্নিং এণ্ড আর্নিং ডেভেলমেন্ট প্রকল্পে’র প্রশংসা করে বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে এক ব্যক্তি-এক কম্পিউটার একটি চলমান শিল্প জন্ম দেবে। এই ব্যক্তি এবং ব্যবসার নিরাপত্তা ও প্রসারের জন্য প্রয়োজন জাতীয় ও বৈশ্বিক সাইবার নিরাপত্তা, মাতৃভাষায় বিষয়বস্তু তৈরি, ইন্টারনেটে প্রবেশগম্যতা ও সংযোগ-সুলভতা, ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা এবং ইনাটারনেটের গণতান্ত্রিক ব্যবস্থাপনা।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে তার বক্তব্যেও ১২ ডিসেম্বরকে তথ্যপ্রযুক্তি দিবস হিসেবে ঘোষণার দাবি জানান এবং বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)