সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » রাতে সাততলা বস্তিতে আগুন, ৮০ ঘর ছাই
রাতে সাততলা বস্তিতে আগুন, ৮০ ঘর ছাই

পক্ষকাল প্রতিবেদক
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে অন্তত ৮০টি ঘর পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে টিনের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা গ্যাসের চুলা থেকে আগুন লেগেছে জানালেও ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত করে জানা যাবে। এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
দমকল বাহিনীর সদস্য ছাড়াও ঘটনাস্থলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ উপস্থিতি ছিল। গত সপ্তাহেও রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে কয়েকশ ঘরবাড়ি পুড়ে যায়।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা