শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত
প্রথম পাতা » জেলার খবর » কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত
৪৫৮ বার পঠিত
সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত

পক্ষকাল সংবাদ ঃ--- কুষ্টিয়ার ভেড়ামারার বারো মাইল এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। তাঁর নাম আবদুস সালাম (৫০)। এ ঘটনা আহত হয়েছেন চারজন। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। র‍্যাব জানায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসে ডাকাতি হচ্ছে, এমন খবর পেয়ে র‌্যাব ১২-এর বারো মাইল এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে ডাকাতদলের পাঁচজন আহত হয়। আহতদের আটক করে র‌্যাব। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি রিভলবার, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, আটটি গুলি, দুটা চাপাতি, একটি ছুরিসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম। র‌্যাব-১২ কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পাঁচ ডাকাতকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ আবদুস সালামকে মৃত ঘোষণা করেন। অন্য চার ডাকাত খোকন, আলমগীর, আইনাল ও দেলোয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে ভেড়ামারা থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)