শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » মুন্সীগঞ্জে বিজয় দিবস টি- টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
মুন্সীগঞ্জে বিজয় দিবস টি- টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
![]()
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে বিজয় দিবস টি- টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট- ২০১৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে রিকাবী বাজার গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে এই টুর্ণামেন্টের আয়োজন করেন মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হেলালুদ্দীন আহমদ বিভাগীয় কমিশনার ও সভাপতি বিভাগীয় ক্রীড়া সংস্থা ঢাকা বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সায়লা ফারজানা জেলা প্রশাসক মুন্সীগঞ্জ ও সভাপতি মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম পুলিশ সুপার,মুন্সীগঞ্জ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হারুন অর রশিদ, সিভিল সার্জন ডাঃ মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, মুন্সীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক তানভীর হাসান, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন প্রমুখ। উক্ত টি- টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে ৬ টি উপজেলার থেকে ৬ টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে মুন্সীগঞ্জ সদর উপজেলা বনাম টঙ্গিবাড়ী উপজেলার মধ্যে টুর্ণামেন্টের প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে। আগামী ১২ই ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এই টুর্ণামেন্টের সমাপ্তি ঘটবে।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা