শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » আম্মা’ খ্যাত ভারত রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার শোকে ৭৭ জনের মৃত্যু
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » আম্মা’ খ্যাত ভারত রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার শোকে ৭৭ জনের মৃত্যু
৪৩২ বার পঠিত
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আম্মা’ খ্যাত ভারত রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার শোকে ৭৭ জনের মৃত্যু

---পক্ষকাল সংবাদ : ‘আম্মা’ খ্যাত ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে রাজ্যটির বিভিন্ন স্থানে ৭৭ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।

জয়ললিতার দল সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম (এআইডিএমকে) এক বিবৃতিতে জানিয়েছে, প্রিয় নেত্রীর অসুস্থতা ও মৃত্যুর শোক সইতে না পেরে ইতিমধ্যে ৭৭ জন মারা গেছেন। তাদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

পাশাপাশি জয়ললিতার অসুস্থতার খবর শোনার পর যে দলীয় সমর্থক গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং আম্মার মৃত্যুর খবর শুনে যিনি নিজের আঙুল কেটে ফেলেছিলেন তাদের দু’জনকে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

৭৪ দিনের লড়াইয়ের পর গত সোমবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় জয়ললিতার। সিনেমার অভিনেত্রী থেকে ভারতের স্বাধীনতার পর দেশের সবথেকে জনপ্রিয় নারী মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিতি পান তিনি। গত ৩০ বছর ধরে তামিলনাড়ু শাসন করার পর প্রায় জীবন্ত কিংবদন্তির রূপ নেওয়া জয়ললিতা ক্রমে আম্মা হয়ে ওঠেন। তাই তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার শোকগ্রস্ত হয়ে পড়ে রাজ্য।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)