বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রাষ্ট্রপতি যেভাবে চাইবেন সেভাবেই ইসি গঠন: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি যেভাবে চাইবেন সেভাবেই ইসি গঠন: প্রধানমন্ত্রী
![]()
পক্ষকাল ডেস্কঃ
সম্প্রতি বিএনপি’র নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রপতি আলোচনা করবেন, তিনি যেভাবে চাইবেন সেভাবেই হবে নির্বাচন কমিশন। আমরা মেনে নেব। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন। বিএনপি তাদের প্রস্তাব দিয়েছে। তারা তাদের কথা বলেছে। নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি আলোচনা করবেন। আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। তিনি (রাষ্ট্রপতি) যেভাবে চাইবেন, নির্বাচন কমিশন গঠন করবেন। আমরা সেটা মেনে নেব।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাতে দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় এ কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আজ দেখি বিএনপি ভোট নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে কথা বলে। নির্বাচন কমিশন কীভাবে গঠন হবে, নির্বাচন কীভাবে হবে তা নিয়ে খালেদা জিয়া পরামর্শ দেন।
তিনি বলেন, আমরা বিএনপি’র হাঁ, না ভোট দেখেছি। মিরপুর, মাগুরা, ঢাকা-১০ উপ-নির্বাচন দেখেছি। এমনকি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন দেখেছি, ওই নির্বাচনের ফলও আমাদের দেখা আছে। সেনাবাহিনী মোতায়েন করে ভয়ভীতি সৃষ্টি করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ভোট চুরি করেছিল। এজন্য জনগণ তাদের ক্ষমতা থেকে সরিয়েছে, তারা ক্ষমতায় টিকে থাকতে পারেনি, পদত্যাগ করতে হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে। এমন কোন কিছু নেই যা তাদের আক্রমণ থেকে বাদ গেছে। জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। জাতির কাছে এজন্য খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, জ্বালাও-পোড়াও ও মানুষ পুড়িয়ে মারার যে মামলাগুলো হয়েছে সেই আসামিদের দ্রুত যেন শাস্তি হয় এটা আমরা চাইব। কারণ খুনি সন্ত্রাসীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না।




“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়