বেনাপোলে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় মানববন্ধন
![]()
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে পিইসিই পরীক্ষার হল থেকে রঘুনাথপুর স্কুলের প্রধাণ শিক্ষক বজলুর রহমানকে হ্যান্ডক্যাপ পরিয়ে আটকের পর কারাদন্ডের প্রতিবাদে মানব বন্ধন ও মৌন মিছিল করেছেন শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের সামনে শিক্ষক সমিতির সভাপতি ইজ্জত আলী ও সাধারণ সম্পাদক ওসমান গণির নেতৃত্বে মেইন সড়কের উপর মৌন মিছিল সহকারে মানব বন্ধন করেন সংশ্লিষ্ঠ ৮’শ ২০ জন শিক্ষক/শিক্ষিকা।
এ সময় তাদের হাতে বিভিন্ন ধরণের ব্যানার ও প্লাকার্ডে প্রতিবাদী অনেক লেখা দেখা যায়। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন এ মৌন মিছিল ও মানব বন্ধন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে।
এ বিষয়ে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইজ্জত আলী বলেন, যতোদিন পর্যন্ত শার্শা উপজেলার বিতর্কিত নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামকে অপসারণ করা না হবে, ততদিন পর্যন্ত শিক্ষক সমিতির এ আন্দোলন চলতে থাকবে।
এছাড়া তিনি আরো বলেন, এ বিষয়ে পরবর্তীতে আরো কঠিন কর্মসূচী দেওয়া হবে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা