শনিবার, ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ তুলে দেওয়া হবে: আব্দুর রাজ্জাক
সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ তুলে দেওয়া হবে: আব্দুর রাজ্জাক
![]()
পক্ষকাল সংবাদ ঃ
সুযোগ পেলেই সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য। আমরা সব ধর্মের মানুষ একত্রে এ দেশে বসবাস করি। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, সম্প্রীতির দেশ।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত ‘সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রয়োজন বাংলাদেশ ও ভারতের গণ-মানুষের সুদৃঢ় ঐক্য’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব বলেন।
ইসলাম ধর্ম বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম থাকা উচিত নয় বলে মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি বিভিন্ন জায়গায় বলেছি, বিবিসিতে বলেছি, আমি কখনোই বিশ্বাস করি না, ইসলাম ধর্ম বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম থাকা উচিত। এটা আমাদের কৌশল। আমরা সুযোগ পেলে, সময় পেলে ইনশাহ আল্লাহ এটাকে সংবিধান থেকে তুলে দেব।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ৭৫ সালের পরে যুব সমাজকে বিভ্রান্ত করেছিল। দীর্ঘ প্রায় ২১ বছর ক্ষমতায় থেকে তারা তিলে তিলে সুকৌশলে দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছিল। সামরিক, বেসামরিক, স্বৈরাচাররা ক্ষমতায় থেকে দেশকে শেষ করে দিতে চেয়েছিল। একটি অসাম্প্রদায়িক গণতন্ত্রকে ধ্বংস করার পাঁয়তারা তারা করেছিল।’
তিনি বলেন, ‘অনেক কষ্ট করে দেশকে ধ্বংসযজ্ঞ থেকে ফিরিয়ে আনতে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে, অনেক সময় লেগেছে। আমরা এখন অনেক উন্নতি করেছি। সারাপৃথিবী জানে, বাংলাদেশ অনেক উন্নতি করেছে। আমরা এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই, অব্যাহত থাকবে।’
সার্ক কালচারাল সোসাইটির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির সম্পাদক শ্রী প্রীতম ঘোষ, আসাম ও ভারতের সব্বোর্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকপ্রাপ্ত সমাজকর্মী শ্রী অজয় দত্ত, আসাম প্রদেশ কমিটির মুখপাত্র শিলাদিত্য দেব প্রমুখ।




অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার
বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব !
ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ
দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির নায়ক পরিচালক আরিফ উদ্দীন
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ঢাকার সড়কে এআই ক্যামেরা প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা
নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস