শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » গণমানুষের দেয়া অর্থে অনুষ্ঠিত হবে সিপিবির একাদশ কংগ্রেস
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » গণমানুষের দেয়া অর্থে অনুষ্ঠিত হবে সিপিবির একাদশ কংগ্রেস
৩৯৮ বার পঠিত
সোমবার, ১০ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণমানুষের দেয়া অর্থে অনুষ্ঠিত হবে সিপিবির একাদশ কংগ্রেস

---পক্ষকাল সংবাদ ঃ
ফটোবাজার: আগামী ২৮-৩১ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিতব্য বাংলাদেশের কমিনিস্ট পার্টি (সিপিবি)’র একাদশ কংগ্রেস সফল করতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের লক্ষে দেশব্যাপী গণসংগ্রহ অভিযান শুরু হয়েছে। পার্টির নেতাকর্মীরা সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে আর্থিক অংশগ্রহণের আহ্বান নিয়ে যাচ্ছেন, যার প্রেক্ষিতে বিপুল সংখ্যক মানুষ উদারভাবে কংগ্রেস তহবিলে অর্থ সহায়তা দান করছেন। এভাবেই গণমানুষের টাকায় এগিয়ে চলছে আসন্ন কংগ্রেস প্রস্তুতির কাজ।

ঢাকায় পরিচালিত গণসংগ্রহ অভিযানে নগরীর পুরানা পল্টন এলাকায় পার্টির সভাপতি জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক জননেতা কমরেড সৈয়দ আবু জাফর আহমেদসহ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ দোকানদার, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, পথচারী সাধারণ মানুষের কাছে কংগ্রেসের বক্তব্য সম্বলিত লিফলেট পৌঁছে দেন, জনতার মতামত শোনেন এবং তাদের দেয়া অর্থ গ্রহণ করেন।
এছাড়াও সিপিবি‘র অন্যতম প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় নেতা কাজী রুহুল আমীন, জলি তালুকদার, ডা. সাজেদুল হক রুবেল, চাকসু’র সাবেক ভিপি শামছুজ্জামান হীরা প্রমুখের নেতৃত্বে ঢাকায় গণসংগ্রহ অভিযান পরিচালিত হয়।

আজ ৯ অক্টোবর সকালে গণসংগ্রহের কাজে অংশ নেয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কমিউনিস্ট পার্টি এইদেশের মেহনতি, শ্রমজীবী জনগণের রাজনৈতিক দল। তাই জনতার অর্থে পার্টি গড়ে তোলা এবং জনতার কাছে দায়বদ্ধ থাকার নীতিকে ধারণ করে পার্টির রাজনৈতিক বক্তব্য মানুষের কাছে নিয়ে যেতে হবে, তাদের কষ্টার্জিত অর্থের যেটুকু তারা পার্টির হাতে তুলে দেন তা সম্বল করেই কংগ্রেস সফল করতে হবে।

তিনি সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, লুটপাটতন্ত্র ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সংগ্রামে এবং বাম-গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার কাজে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে আর্থিকসহ সকল ধরণের অংশগ্রহণের মাধ্যমে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করা ও একাদশ কংগ্রেস সফল করার আহ্বান জানান।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)