শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারত-পাকিস্তানকে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান চীন ও যুক্তরাষ্ট্রের
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারত-পাকিস্তানকে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান চীন ও যুক্তরাষ্ট্রের
৩৬৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত-পাকিস্তানকে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান চীন ও যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক
---
কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কাশ্মীর সীমান্তে গুলিবিনিময় করেছে দুই দেশের সেনাবাহিনী। চলছে পাল্টাপাল্টি দোষারোপ। তবে কাশ্মীর ইস্যুতে সৃষ্ট এই দ্বন্দ্ব মিটিয়ে ফেলার জন্য ভারত-পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।

চীন ‘আশা করে যে, ভারত ও পাকিস্তান আলাপ-আলোচনার পথ সুগম করবে। যে কোনো দ্বন্দ্ব সঠিকভাবে মোকাবিলা করবে। এই অঞ্চলের শান্তি ও স্থিরতা বজায় রাখার জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে।’ পাকিস্তানের কাশ্মীরবিষয়ক বিশেষ দূতকে এমনটাই বলেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লিউ জেনমিন। তিনি এও বলেছেন, কাশ্মীর বিষয়ে পাকিস্তানের অবস্থানকে চীন গুরুত্ব দিয়েই দেখে।

সংবাদমাধ্যম দ্য ডন জানায়, কূটনীতি ও আলাপ-আলোচনার মাধ্যমে পাক-ভারত দ্বন্দ্বের অবসান চায় যুক্তরাষ্ট্রও। দুই দেশের রাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব জশ আর্নেস্ট বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সব সময়ই আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়েছে ভারত ও পাকিস্তানের প্রতি। আমরা সহিংসতার সমালোচনা করেছি। বিশেষত সন্ত্রাসী আক্রমণের। আমরা আশা করছি এবং দুই পক্ষের প্রতিই আহ্বান জানাচ্ছি সহিংসতার পথে না গিয়ে আলোচনার মাধ্যমে চলমান উত্তেজনা প্রশমনের জন্য।’

তবে আলাপ-আলোচনার পথে হাঁটছে না কেউই। আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত।

গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উরি এলাকায় ভারতীয় সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলা হয়। এতে ১৮ সেনা ও চার হামলাকারী নিহত হন। আহত ৩৫ সেনাকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)