শিরোনাম:
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ১৭ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » বিজয়ের দিনে চলে গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক জেকে এম এ আজিজ
প্রথম পাতা » জেলার খবর » বিজয়ের দিনে চলে গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক জেকে এম এ আজিজ
৫৫১ বার পঠিত
বুধবার, ১৭ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজয়ের দিনে চলে গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক জেকে এম এ আজিজ

---
পক্ষকাল প্রতিনিধি, ঝিনাইদহ

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঝিনাইদহের সাবেক গর্ভনর ও সাবেক সংসদ সদস্য জে কে এম এ আজিজ গত মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা শহরের হামদহে নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেছেন (ইন্না..রাজেউন) ।তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

জে কে এম এ আজিজ ১৯২৮ সালের জানুয়ারিতে ঝিনাইদহ সদর উপজেলার শৈলকুপা উপজেলায় জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন তিনি। ১৯৫০ সালে কুষ্টিয়া সিটি কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি কুষ্টিয়া আওয়ামী ছাত্রলীগের সভাপতি হিসেবে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন।

সে সময় দুই দফা গ্রেপ্তারও হন এবং কারাভোগ করেন তিনি। ১৯৬৫ সালে তিনি (সাংগঠনিক জেলা) ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ঝিনাইদহ মহাকুমার সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ১৯৭৫ সালে ঝিনাইদহের গভর্নর হন।

তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।



এ পাতার আরও খবর

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি
সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ
সেনাবাহিনীর যৌথ অভিযানে নির্বাচনী সহিংসতার অভিযোগে গ্রেফতার-একজন সেনাবাহিনীর যৌথ অভিযানে নির্বাচনী সহিংসতার অভিযোগে গ্রেফতার-একজন
বরিশালে গনপূর্তের সুনাম নষ্টের জন্য মরিয়া একটি চক্র,কঠোর অবস্থানে নির্বাহী প্রকৌশলী বরিশালে গনপূর্তের সুনাম নষ্টের জন্য মরিয়া একটি চক্র,কঠোর অবস্থানে নির্বাহী প্রকৌশলী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)