রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » যানজট বড় ধরনের দুশ্চিন্তা : ওবায়দুল কাদের
যানজট বড় ধরনের দুশ্চিন্তা : ওবায়দুল কাদের
![]()
পক্ষকাল ডেস্কসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট বড় ধরনের দুশ্চিন্তা। রাজধানী ঢাকার যানজট এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রোববার বিকেলে জাতীয় সংসদে জাসদের একাংশের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরিন আকতারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে এখন যানজট বড় ধরনের দুশ্চিন্তা। যানজট ও সড়ক দুর্ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। এটা এখন চ্যালেঞ্জের বিষয়। এককভাবে এ সমস্যার সমাধান হবে নয়।’
তিনি বলেন, অনেক চেষ্টা করেও এ সমস্যার সমাধান করতে পারিনি। ঢাকায় মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার হচ্ছে। ২০১৮-১৯ সালের মধ্যে এ অবকাঠামগুলো প্রস্তুত হবে। তখন সমস্যা নিরসন হবে বলে আশা করছি।
মন্ত্রী বলেন, রাস্তায় চলতে গিয়ে যানজটের সঙ্গে জনজট হচ্ছে। একশ গাড়ির সঙ্গে একশ লোক রাস্তায় নেমে যাচ্ছে। নিয়ম না মানলে সমস্যা হবেই। বিচ্ছিন্নভাবে কেউ এ সমস্যার সমাধান করতে পারবে না। আমরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি।
তবে একটু সময় লাগবে উল্লেখ করে তিনি আরো বলেন, ঢাকা শহরে ৫০ হাজার ছোট গাড়ির লাইসেন্স আছে, কিন্তু ২০ লাখের উপরে ছোট যানবাহন চলাচল করে। মুমূর্ষু রোগী নিয়েও দ্রুত হাসপাতালে যাওয়া সম্ভব হয় না।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত