শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আন্তর্জাতিক ষড়যন্ত্রে আইএসের নামে ভিডিও প্রকাশ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আন্তর্জাতিক ষড়যন্ত্রে আইএসের নামে ভিডিও প্রকাশ
৪০০ বার পঠিত
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক ষড়যন্ত্রে আইএসের নামে ভিডিও প্রকাশ

---পক্ষকাল সংবাদ

রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁর জঙ্গি হামলার সময় ভেতরের ভিডিও প্রকাশকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার দুপুরে ঢাকার উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের নব-নির্মিত নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সম্প্রতি বাংলাদেশ নিয়ে নিহত জঙ্গিদের বক্তব্য ইউটিউবে প্রকাশিত হয়েছে। আইএসের নামে ভিডিও প্রকাশ ষড়যন্ত্র ও অপপ্রচার। অন্যদেশ থেকে ভিডিও আপলোড করে আইএসের বলে দাবি করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। এর শেকড়ও নেই। ভিডিওটি আইএসের বলে দাবি করে যা বলা হচ্ছে তা অপপ্রচারের উদ্দেশ্যেই করা হয়েছে। এটি বাংলাদেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

উল্লেখ্য, সম্প্রতি আইএসের নামে একটি ভিডিও প্রকাশ হয়েছে। ওই ভিডিওচিত্রে গুলশানের হলি আর্টিসান বেকারিতে কমান্ডো অভিযানের পর ভেতরের কিছু ছবিও ব্যবহার করা হয়েছে।

এদিকে, কিভাবে ওই ছবি প্রকাশ হলো বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কারণ ওই সময় আইন-শৃঙ্খলা বা নিরাপত্তা বাহিনী ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারেনি। প্রশ্ন উঠেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সূত্র থেকে এই ভিডিওটি জঙ্গিদের কাছে গিয়েছে কি না।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিসানে বেস্তোঁরায় হামলা করে ১৭ বিদেশিসহ মোট ২২ জনকে হত্যা করে পাঁচ জঙ্গি। এই ঘটনার প্রায় তিন মাস পর গত বৃহস্পতিবার তাদের দাফন করা হয়। এরপর জঙ্গি সংগঠন আইএসের পক্ষ থেকে পাঁচজনের বক্তব্যসহ একটি ভিডিও চিত্র প্রকাশ করে।

এদিকে, ভিডিও প্রকাশের খবর বের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে এক অনুষ্ঠানে জানতে চাওয়া হলে কোনো উত্তর পাওয়া যায়নি।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)