শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না’
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না’
৩৯৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না’

---পক্ষকাল সংবাদ : দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের সকল স্তম্ভকে সরকার ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এমন অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিচার বিভাগও আজ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়া বলেন, ‘ভোটারবিহীন অবৈধ ও অনৈতিক সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে আজ মানবিকতাবোধও হারিয়ে ফেলেছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদের নির্মূল ও পর্যুদস্ত করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে সারাদেশকে কারাগারে পরিণত করেছে।’

দীর্ঘদিন ধরে অসুস্থ ও চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ (বৃহস্পতিবার) আদালতে হাজির হয়ে জামিন চাইলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার ঘটনাকে অমানবিক আচরণের বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া।

তিনি বলেন, ‘রুহুল কবির রিজভী একজন আইনজীবী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই তিনি আদালতে জামিন প্রার্থনা করেছিলেন। আদালতে রিজভীর জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি বলে মনে করি। মামলার এজাহারে রুহুল কবির রিজভীর নাম না থাকলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় পুলিশ তার নাম মামলায় অন্তর্ভুক্ত করেছে। অসুস্থ রিজভীকে জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে প্রেরণ শাসকগোষ্ঠীর ইচ্ছারই প্রতিফলন।’

অবিলম্বে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও বানোয়াট’ মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি করেন খালেদা জিয়া।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজভীর বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহার ও সুচিকিৎসার দাবি জানান। তিনি অসুস্থ এই কারাবন্দী রিজভীকে অবিলম্বে মুক্তি দেওয়ারও জোর দাবি করেন।

দলের সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানা যায়।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)