শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » ২০২৪ সালের পর দেশে আর গরিব থাকবে না: অর্থমন্ত্রী
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » ২০২৪ সালের পর দেশে আর গরিব থাকবে না: অর্থমন্ত্রী
৩৯১ বার পঠিত
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০২৪ সালের পর দেশে আর গরিব থাকবে না: অর্থমন্ত্রী

---পক্ষকাল ডেস্কঃ
‘২০২৪ সালের পর এদেশে আর কোনও গরিব থাকবে না। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। সেই পথেই এগুচ্ছি। এই পথ দেখিয়ে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার দেখানো পথে যদি আমরা বাংলাদেশের গরিবি দূর করতে পারি তাহলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি দেখানো শ্রেষ্ঠ সম্মান।’ এমনটাই বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার বিকালে অর্থমন্ত্রণালয় সংলগ্ন চত্বরে অর্থ বিভাগ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা-কর্মচারী আয়োজিত জাতীয় শোক দিবসের আালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় অর্থমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা এই চারটি মূলমন্ত্রই আমাদের শক্তি যুগিয়েছে। অনুপ্রাণিত করেছে। জীবিত মুজিবের তুলনায় মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী।’

আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, ‘পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই স্বাধীনতার পর একটি প্রতিবিপ্লব ঘটে থাকে। আমাদের দেশে সেই ঘটনাটি ঘটে স্বাধীনতার তিন বছর পর ১৯৭৫ সালের ১৫ই আগস্ট।এরপর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর প্রায় ২৬ বছর পর সেই প্রতিবিপ্লবের কলঙ্ক থেকে জাতি মুক্তি পায়।’

স্বাধীনতার পরের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি বলেন,‘স্বাধীনতার পর পর আমাদের অর্থনীতি অনেক চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করেছে। সেই পরিস্থিতির উন্নতি হয়েছে। সেই অনুযায়ী অর্থনীতিতে বৈষম্য বাড়েনি বরং কমেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির আহ্বায়ক আবদুর রশীদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান, অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব মো. ইউনুসুর রহমান।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত অধিদপ্তরে জালিয়াতি ও বদলি বাণিজ্য সিন্ডিকেট’র গডফাদার খালেকুজ্জামান কি আইনের উর্ধ্বে
বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি  দুর্নীতিবাজ ছাইদুর’র জিয়া পরিষদ সভাপতির পদ পেতে লবিংয়ে ব্যস্ত! বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি দুর্নীতিবাজ ছাইদুর’র জিয়া পরিষদ সভাপতির পদ পেতে লবিংয়ে ব্যস্ত!
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে
এখনো বহাল তবিয়তে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র আস্থাভাজন দুর্নীতিবাজ ছাইদুর রহমান এখনো বহাল তবিয়তে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র আস্থাভাজন দুর্নীতিবাজ ছাইদুর রহমান
ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয় ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয়
মাত্র ৭ বছরে কোটিপতি  রাজউক ইমারত পরিদর্শক নির্মল মালো কি আইনের উর্ধ্বে মাত্র ৭ বছরে কোটিপতি রাজউক ইমারত পরিদর্শক নির্মল মালো কি আইনের উর্ধ্বে
” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” ” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" হকারদের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন’র রাস্তা বিক্রি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)