বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘ছেলেরা একটু দুষ্ট, বই নিয়ে বসতে চায় না’
‘ছেলেরা একটু দুষ্ট, বই নিয়ে বসতে চায় না’
পকডেস্কঃ-দেস্কঃএইচএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েদের তুলনায় ছেলেদের খারাপ ফলাফলের কারণ হিসেবে ছেলেদের দুষ্টুমিকেই দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
এবার ছেলেদের পাসের হার ৭৩.৯৩ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৫.৬০ শতাংশ। এবছর ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র ও ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ছেলে-মেয়ে সবাইকে সমানভাবে সুযোগ দিচ্ছি। চাই তারা সবাই সমানতালে ভালো করুক। কিন্তু ছেলেরা কিছুটা পিছিয়ে পড়ছে। এর কারণ ছেলেরা একটু বাইরে বাইরে ঘোরা আর দুষ্টুমি করার দিকেই বোধ হয় নজর বেশি দেয়। বই নিয়ে বসে থেকে, ভালোমত পড়াশোনা করা এই সময়টা হয়ত তারা ঠিকমত দিতে চায় না।
এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান করে তিনি বলেন, ছেলেদের প্রতি আরও বেশি মনযোগী হোন, আরও যত্মবান হোন।
তিনি আরও বলেন, কে বেশি, আর কে কম সেটা বিবেচ্য বিষয় না। আমি চাই সবাই ভালোভাবে পড়াশোনা করবে।
তিনি আরও বলেন, সবাই খেলাধুলা করবে, বাইরে ঘুরবে, আর্ট কালচার শিখবে এটা আমরাও চাই। কিন্তু সঙ্গে সঙ্গে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
গণভবনের প্রধানমন্ত্রীর হাতে ফল হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি এবারের পাশের হার ও তুলনামুলক পাশের হার প্রধানমন্ত্রীকে জানান।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত