শিরোনাম:
ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৩১ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা সমস্যায় জর্জরিত
প্রথম পাতা » জেলার খবর » সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা সমস্যায় জর্জরিত
৪৭৬ বার পঠিত
বুধবার, ৩১ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা সমস্যায় জর্জরিত

---
ফরিদপুর প্রতিবেদক ঃ
ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে লোকবল না থাকা ও এ্যম্বুলেন্সটি বিকল থাকাসহ নানা সমস্যায় জর্জরিত। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। সম্প্রতি হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেয়া হয়নি। নতুন প্রশাসনিক ভবনটি ও নতুন চিকিৎসকদের কোয়াটার গুলোতে বিদ্যুৎ সংযোগ না দেয়ায়  প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হয়েছে।

জানাগেছে, নার্সদের ১০টি পদের মধ্যে দুইটি শূন্য এবং দুইজন নার্স ডেপুডিশনে থাকার কারণে ৪টি পদে শুন্যতার সৃষ্টি হয়েছে। চারজন সুইপারের স্থলে রয়েছে মাত্র একজন। আর ওর্য়াড বয়ের ৪টি পদে লোকবল রয়েছে মাত্র একজন।

এদিকে কাগজে কলমে  একটি পুরাতন এ্যাম্বুলেন্স সচল দেখানো হলেও দীর্ঘদিন ধরে এ্যাম্বুলেন্সটি সম্পুর্ণ বিকল রয়েছে। এতে জরুরী ভিত্তিতে রোগিদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হলে অধিক খরচে মাইক্রোবাস ভাড়া করা ছাড়া উপায় থাকেনা।

এক্স-রে মেশিনের ফিল্ম সংকট, প্যাথলজিষ্ট বিভাগে প্রয়োজনীয় ওষুধপত্র ও কেমিক্যাল না থাকায় প্রাইভেট ক্লিনিক থেকে করাতে হচ্ছে, যা দরিদ্র রোগীদের জন্যে কষ্টসাধ্য।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: রফিকুল হায়দার মন্টু জানান, সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে বার বার উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েও কোন ফল পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবী, জরুরী ভিত্তিতে হাসপাতালটিতে একটি নতুন এ্যাম্বুলেন্স প্রদানসহ উল্লেখিত সমস্যাগুলো সমাধানের মাধ্যমে উপজেলার হাজারো মানুষের চিকিসা সেবা নিশ্চিত করার।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)