মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | রাজনীতি » ছাত্রজোটের রামপাল চুক্তি বাতিলের দাবিতে অবরোধ কর্মসূচিতে পুলিশের হামলা
ছাত্রজোটের রামপাল চুক্তি বাতিলের দাবিতে অবরোধ কর্মসূচিতে পুলিশের হামলা

পক্ষকাল সংবাদঃ মঙ্গলবার রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের অবরোধ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে।
সকালে ছাত্রজোটের একটি জঙ্গি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারুকলার সামনে আসলে প্রথম পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। সেটি ভেঙ্গে মিছিল এগিয়ে গেলে শাহবাগ জাদুঘরের সামনে দ্বিতীয় দফা তিনস্তর বিশিষ্ট ব্যারিকেডের সম্মুখীন হয়। সেটি অতিক্রম করে শাহবাগ মোড়ে গেলে পুলিশি হামলা ও বাঁধার সম্মুখীন হয়। এ পুলিশি হামলায় বিভিন্ন সংগঠনের ১৫ জন আহত হন।
হামলার ঘটনায নেতৃবৃন্দ বলেন, সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে চলমান আন্দোলনে প্রতিনিয়ত পুলিশের হামলায় ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে বিদ্যমান সরকারের গণবিরোধী চরিত্র। সরকার উন্নয়নের নামে লুটেরা পুঁজিবাদের জন্য উন্মুক্ত করছেন অবারিত দ্বার। আর প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে জনগণের পক্ষে আন্দোলনকারীদের জন্য ব্যবহার করছেন পেটোয়া পুলিশ বাহিনী ও ব্যারিকেড।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়