শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি » স্টারের বিরুদ্ধে সাড়ে ৪ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা
প্রথম পাতা » অর্থনীতি » স্টারের বিরুদ্ধে সাড়ে ৪ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা
৩৫৭ বার পঠিত
শুক্রবার, ৫ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্টারের বিরুদ্ধে সাড়ে ৪ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা

---ডেস্কঃ  চার কোটি ৬৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে রাজধানীর নামি খাবারের দোকান স্টার কাবাব, রেস্তোরাঁ, হোটেল ও বেকারির বিরুদ্ধে মামলা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্টারের ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকার ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে বৃহস্পতিবার মামলাগুলো করেছে।

এনবিআরের মূল্য সংযোজন কর বিভাগের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বেলাল হোসাইন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একই মালিকের এই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অনেক অভিযোগ পাওয়ার পর গত ১৮ এপ্রিল একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

“অভিযানে পাওয়া তথ্য-প্রমাণ নিরীক্ষা করে এ সব প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিয়েছে বলে প্রমাণ পেয়েছি। তার ভিত্তিতে যে যে এলাকায় এই রেস্টুরেন্ট-হোটেল-বেকারি অবস্থিত, সেই সব এলাকার স্ব স্ব ভ্যাট কমিশনারেট কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়েছে।”

এনবিআরের এই কর্মকর্তা বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এলে ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে মামলা দায়ের করা হয়। ব্যক্তির ক্ষেত্রে থানায় মামলা হয়।

ধানমন্ডির ২ নম্বর রোডের স্টার হোটেল এন্ড কাবাব, কারওয়ান বাজারের হোটেল সুপার স্টার, সাত মসজিদ রোডের স্টার কাবাব, জয়কালী মন্দিরের হোটেল সুপার স্টার, ঠাটারী বাজারের বিসিসি রোডের হোটেল স্টার, বনানীর স্টার কাবাব এন্ড রেস্টুরেন্ট, এলিফ্যান্ট রোডের স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট, ঠাটারী বাজারের বিসিসি রোডের হোটেল টাইম স্টার (আবাসিক), কাওরান বাজারের হোটেল সুপার স্টার (আবাসিক), কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট, ড. কুদরত-ই খুদা রোডের স্টার বেকারির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা হয়েছে।

স্টার রেস্তোরাঁয় এনবিআরের অভিযান (ফাইল ছবি)

স্টার রেস্তোরাঁয় এনবিআরের অভিযান (ফাইল ছবি)

এনবিআরের রাজস্ব কর্মকর্তা শেখ আসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল এবং রেস্টুরেন্ট হওয়া সত্ত্বেও দাখিলপত্রে শীতাতপ নিয়ন্ত্রিত ও শীতাতপ নিয়ন্ত্রিত নয়-দুই ভাবেই ভ্যাট পরিশোধ করে, যা ভ্যাট আইন অনুসারে সিদ্ধ নয়।

“স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টের বিভিন্ন ইউনিটে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি কাঁচা চালান ইস্যু করে, ইসিআর থাকা সত্বেও সেবা সরবরাহের সকল ক্ষেত্রে ইসিআর চালান দেয় না। বড় ধরনের পার্সেলের ক্ষেত্রে সাদা নিজস্ব চালান ব্যবহার করে, নিজস্ব প্যাডে ও সাদা কাগজে হাতে লেখা বিল প্রদান করে এবং মূল্য তালিকায় ভ্যাট অন্তর্ভুক্ত বা বহির্ভূত উল্লেখ না করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।”

অভিযানে জব্দ দলিলাদি পরীক্ষা-নিরীক্ষা করে স্টারের সর্বমোট সুদসহ ৪ কোটি ৬৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করে প্রতিবেদনসহ মামলা দায়ের হয়েছে জানায় এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট গোয়েন্দার অভিযানের ফলে গত তিন মাসে স্টার কাবাব ও রেস্টুরেন্টের রাজস্ব প্রায় দ্বিগুণ হয়েছে। প্রতিষ্ঠানটি সঠিক রাজস্ব দিলে তার আরও কয়েকগুণ বাড়বে।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)