শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘অন্য একটি দেশের স্বার্থে সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র করছে’
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘অন্য একটি দেশের স্বার্থে সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র করছে’
৩৫১ বার পঠিত
শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘অন্য একটি দেশের স্বার্থে সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র করছে’

---ডেস্ক পক্ষকালঃ

সরকার অন্য একটি দেশের স্বার্থে সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের প্রাকৃতিক বৈচিত্র ধ্বংস করতে সরকার তোরজোড় শুরু করেছে বলেও তিনি অভিযোগ করেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান করা হলে সুন্দরবন ধ্বংস হবে। ফলে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে মরুভূমি হবে দেশ।

রিজভী বলেন, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির লোকজন দেশকে ভালবাসে বলেই রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু, তাদের মিছিলে সরকারের পুলিশ বাহিনী বর্বর কায়দায় হামলা চালিয়েছে। যারা রাজপথে নেমে সরকারি হামলায় নির্যাতিত হয়েছে তারাই প্রকৃত দেশপ্রেমিক। আমরা এ বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশবিরোধী যে কোন কাজে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে ভবিষ্যতেও করবে বলে জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, আগে শুনতাম জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীরা জড়িত। এখন দেখছি ধনী পরিবারের সন্তানরাও এসব কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। সেকুলার সরকারের সময় কেন এসব হচ্ছে প্রশ্ন রাখেন তিনি।

জঙ্গিদের কেন জীবত আটক করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, জীবিত থাকা অবস্থায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসতো কারা এসব ঘটনার সঙ্গে জড়িত।

তিনি বলেন, গুলশানের হলি আর্টিজানের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেনি কিন্তু কল্যানপুরের ঘটনা নিয়ে এতো সংশয় কেন?

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বেলাল আহমেদ ও চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)