বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » চিন্তা-চেতনা-উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী
চিন্তা-চেতনা-উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী
পক্ষকাল ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে যেখানে দায়িত্বে থাকবেন, সেখান থেকেই আপনাদের চিন্তা-চেতনা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ডিজিটাল বাংলাদেশ ভিশন-২০২১ বাস্তবায়নে আপনারা কাজ করে যাচ্ছেন। আপনাদেরই কাজ করে যেতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬ শীর্ষক আন্তর্জাতিক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের উন্নত দেশের সঙ্গে পাল্লা দিতে আমাদের আরও বেশি দক্ষতা বাড়াতে। সেই দক্ষতা বাড়ানোর জন্য আমরা দেশি-বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। দেশে তথ্য-প্রযুক্তি উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, মোটরযানের ট্যাক্স এখন অনলাইনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইউটিলিটি ফিও অনলাইনে দেওয়া হচ্ছে। টেলিমেডিসিন সেবা ও বিশেষজ্ঞ পরামর্শও এখন অনলাইনে দেওয়া সম্ভব হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সরকার। এ ধারণা জাতির পিতা দিয়ে গেছেন। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়েছেন। তিনি বলেন, ১৯৯৬ সালের আগে ডিজিটাল কিছুই ছিলো না। আমরা ক্ষমতায় আসার পর তথ্য-প্রযুক্তির দিকে নজর দেই। আগে কেউ কম্পিউটার চলাতে পারতো না। দামও ছিলো আকাশচুম্বী। আর এখন প্রায় সবাই কম্পিউটার ব্যবহার করতে পারেন। এখনকার বাংলাদেশ সত্যিই ডিজিটাল বাংলাদেশ। এখন ইউনিয়নে বসে সারা বিশ্বের খবর নেওয়া যায়।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান