শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘বিচার বিভাগকে রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছে’
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘বিচার বিভাগকে রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছে’
৩৩৫ বার পঠিত
বুধবার, ২৭ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বিচার বিভাগকে রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছে’

---
পক্ষকাল সংবাদ

বিচার বিভাগ জনগণের শেষ আশ্রয় স্থল, সে বিচার বিভাগকে সরকার রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছে। যার ফলে দেশে আজ আইনের শাসন নেই। তারেক রহমানকে হাইকোর্ট এর মাধ্যমে সাজা দেওয়ায় সরকার দেশে আইনের শাসন আছে বলে আর দাবি করতে পারেনা।’

বুধবার বিকেলে তারেক জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। কোতোয়ালী ও ডবলমুরিং থানার উদ্যোগে বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আমীর খসরু বলেন, ‘সরকার বিচার বিভাগ, পুলিশ, র্যাব, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে অবৈধ ক্ষমতা লম্বা করার চেষ্টা করছে। দেশের এমন অবস্থা হয়েছে চিন্তাশীল কোন মানুষ সঠিকভাবে মত প্রকাশ করতে পারছে না।’

তিনি বলেন, ‘তারেক রহমানকে যে সাজা হাইকোর্ট দিয়েছে দেশের যেকোন সাধারণ মানুষ মনে করে, এই রায় রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার তারেক রহমানকে ভয় পায়। লন্ডনে থেকেও তারেক রহমানকে এইভাবে ভয় পেলে তারেক রহমান দেশে আসলে সরকারের কি হবে?’

কোতয়ালি থানা বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, আবুল হাসেম বক্কর ও মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান। সমাবেশ পরিচালনা করেন ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলম।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)