বুধবার, ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জঙ্গিদের মদদ দিচ্ছে বিএনপি: প্রধানমন্ত্রী
জঙ্গিদের মদদ দিচ্ছে বিএনপি: প্রধানমন্ত্রী

পক্ষকাল ডেস্কঃ
কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত জঙ্গিদের নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির শর্তে সাধারণ মানুষের কাছে মনে হবে তারাই সন্ত্রাস-জঙ্গিবাদের মদদদাতা।’
বুধবার (২৭ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য ডা. দিপু মনির এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির যে সমস্ত বক্তব্য আসছে তাতে খুব স্বাভাবিকভাবেই মনে হয় তারা (বিএনপি) একটা শর্ত দিচ্ছেন এটা করেন তা না হলে সন্ত্রাস বন্ধ হবে না, জঙ্গিবাদ বন্ধ হবে না। সাধারণ মানুষের কাছে মনে হবে তারাই (বিএনপি) সন্ত্রাস-জঙ্গিবাদের মদদদাতা। শুধুমাত্র তাদের (বিএনপি) শর্তটা মানলেই জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে। তাদের কথা বার্তায় এটাই প্রতিয়মান হয়।”
এ সময় ‘যারা এদের (জঙ্গি) উৎসাহিত করবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’ বলেও হুঁশিয়ারী দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটির জন্ম হয়েছিলো হত্যা-ক্যূ ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলের পর। মার্শাল ল অর্ডিনেন্স করে জামায়াতের মতো একটি দলকে রাজনীতি করার সুযোগ করে দেয়। যে নামেই যে আসুক না কেন যখন খোজ নেয়া হয় এরা কোন জায়গায় পড়েছে, কোন কলেজে পড়েছে, কোন দল করেছে তখনই কিন্তু জানা যায় এরা কোন দল করেছে। এদেরকে ব্যবহার করা হচ্ছে।”
শেখ হাসিনা বলেন, “জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ড বৈশিক সমস্যা। অগ্নি-সন্ত্রাস নিয়ন্ত্রণ করে আমরা দেশের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রেখেছিলাম। ১ জুলাইয়ের ঘটনা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এটাও ঠিক সারা বিশ্বব্যাপী এ ধরণের ঘটনা ঘটে যাচ্ছে। যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে দেখা যাচ্ছে, ইসলাম পবিত্র শান্তি ধর্মের নাম ব্যবহার করে হামলা করা হচ্ছে। অর্থাৎ ইসলামকে একটা সন্ত্রাসী ধর্ম হিসেবে পরিচিত করানোর মাধ্যমে হেয় করা হচ্ছে।”
তিনি বলেন, “কারা তাদের মদদদাতা, অর্থদাতা এবং প্রশিক্ষণদাতা। কারা তাদের মাথায় এ ধরণের উদভট চিন্তা যোগাচ্ছে বা তাদেরকে উৎসাহিত করছে। সেটাই হচ্ছে দুশ্চিন্তার বিষয়।”




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ