শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১০ জুলাই ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » আজ ঢাকায় আসছেন নিশা দেশাই
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » আজ ঢাকায় আসছেন নিশা দেশাই
৩৪৭ বার পঠিত
রবিবার, ১০ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ ঢাকায় আসছেন নিশা দেশাই

---

মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল দুই দিনের সফরে আজ রোববার ঢাকায় আসছেন। গত মে মাসের পর ঢাকায় এটি তার দ্বিতীয় সফর। মে মাসে নিরাপত্তা ইস্যুতে চাপ বাড়াতে ঢাকায় এসেছিলেন তিনি। ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা ও ওয়াশিংটনের কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ?নৃশংসভাবে দেশি-বিদেশি নাগরিকদের হত্যা এবং শোলাকিয়ায় জ?ঙ্গি হামলার প্রেক্ষাপটে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে নিশা দেশাইয়ের সফরে। জুলাইয়ের শেষে ঢাকায় আসার কথা ছিল এই সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সফরটি ?এগিয়ে আনা হয়েছে।

সূত্র জানায়, দুই দিনের ঢাকা সফরের সময় নিশা দেশাই বিসওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ছাড়াও সরকারের কয়েক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন। এ ছাড়া রাজধানীর কলাবাগানে বাসায় ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও তার এক বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে নিশা দেশাইয়ের সফরে।

গুলশান হামলার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবেন বলে গত শুক্রবার মতামত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গুলশানে নিহত জাপানি নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে লেখা এক চিঠিতে বারাক ওবামা এ কথা জানান।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)