শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » প্রেম নয় আইনের কাছে হার মানল তরুণী পম্পা
প্রথম পাতা » জেলার খবর » প্রেম নয় আইনের কাছে হার মানল তরুণী পম্পা
৪৪৯ বার পঠিত
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেম নয় আইনের কাছে হার মানল তরুণী পম্পা

---
কুষ্টিয়া প্রতিনিধি :

অবশেষে আইনের কাছে হার মানল ভারতীয় তরুণী পম্পা রাণীর (২০) প্রেম। ভালবাসার টানে কাঁটাতারকে উপেক্ষা করে বাংলাদেশে এসেছিলেন প্রেমিকের কাছে। তাদের সেই প্রেমে বাদসাধল আইন।
দীর্ঘ ৬ মাস কারাভোগের পর আবার ফিরে যেতে হল বাবা-মায়ের কাছে ভারতে। সোমবার সকালে বাংলাদেশ পুলিশ দর্শনা সীমান্তে বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে তাকে হস্তান্তর করে।
কুষ্টিয়া পুলিশের একটি বিশেষ টিম সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কারাগারের গেট থেকে তাকে বুঝে নিয়ে দর্শনা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করে। এ সময় জেলা কারাগারের সুপার মখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্তসংলগ্ন ধর্মদহ গ্রামের খেজু মালিথার ছেলে আমজাদ আলীর সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার করিমপুর থানার শিকারপুর কুঠিপাড়ার অসিত কুমার মণ্ডলের মেয়ে পম্পা রাণী মণ্ডলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের মে মাসে তিনি নদী পার হয়ে প্রেমিকের বাড়িতে চলে আসেন এবং আমজাদ আলীর সঙ্গে তার বিয়ে হয়। গত ৭ জুন খবর পেয়ে ভারতের শিকারপুর দেবনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী পম্পা রাণী মণ্ডলকে দৌলতপুর থানা পুলিশ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এবং পাসপোর্ট আইনে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়। সেই থেকে পম্পা রাণী কুষ্টিয়া জেলা কারাগারে অন্তরীণ ছিলেন।

 



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)