অর্ধেক বাংলাদেশি নারীকর্মীকে ফেরত পাঠিয়েছে সৌদি
![]()
ডেস্ক: বাংলাদেশ থেকে সৌদি আরবে কাজ করতে যাওয়া নারী গৃহকর্মীদের মধ্যে ৫০ শতাংশকেই দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে দেশটির জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। কাজে অযোগ্য হওয়ার কারণেই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে সৌদি গণমাধ্যম সৌদি গেজেট।বাংলাদেশ থেকে সৌদি আরবে নতুন করে নারী গৃহকর্মী নিয়োগ শুরু হওয়ার পর থেকে তাদের মধ্যে অযোগ্যদের ফেরত পাঠানো হচ্ছে। দেশটির একটি নিয়োগকারী প্রতিষ্ঠানের মালিক হোসাইন আল হার্দি জানান, নারী গৃহকর্মীদের ফেরত পাঠানোর অনেক কারণ আছে।
তিনি বলেন, ‘বাংলাদেশি নারী গৃহকর্মীরা অপেশাদার এবং তারা কাজ করতে চায় না। তাদের অনেকেই প্রশিক্ষিত না এবং ভাষা না জানার কারণে যোগযোগে সমস্যা হয়। তাছাড়া দুই দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য ভিন্ন হওয়ায় তারা খাপ খাইয়ে নিতে পারে না।’
নারী গৃহকর্মীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়োগদাতারা তিন মাস সময় নেন। এতে গৃহকর্মীরা যোগ্য প্রমাণিত না হলে তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে তারা ফিরিয়ে দেন বলে জানান হার্দি।
এরপরই ওইসব গৃহকর্মীদের দেশে ফিরিয়ে দেয়া হয়। হার্দি বলেন, ‘বাংলাদেশ থেকে নেয়া ৪০ হাজার নারী গৃহকর্মীকে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে, যা সৌদি আরবে মোট বাংলাদেশি গৃহকর্মীদের ৫০ শতাংশ।’
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস স্থানীয় গণমাধ্যম আল মদিনাকে জানিয়েছে, সৌদি আরবে কাজের উপযোগী করে তুলতে নারী গৃহকর্মীদের প্রশিক্ষণদান শুরু করেছে বাংলাদেশ সরকার।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান