শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২১ মে ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | সম্পাদক বলছি » আতঙ্কে চরের ২০ হাজার মানুষ নেই আশ্রয়কেন্দ্র
প্রথম পাতা » জেলার খবর | সম্পাদক বলছি » আতঙ্কে চরের ২০ হাজার মানুষ নেই আশ্রয়কেন্দ্র
৩৯৭ বার পঠিত
শনিবার, ২১ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আতঙ্কে চরের ২০ হাজার মানুষ নেই আশ্রয়কেন্দ্র

---

পক্ষকাল ডেস্কঃ : উপকূলের দিকে ধেঁয়ে আসা ঘূর্ণিঝড় রোয়ানুর সতর্ক বার্তা মাইকে প্রচারের পর থেকে চরম আতঙ্কে রয়েছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চারদিকে মেঘনা নদী বেষ্টিত তিনটি ‘দ্বীপ’ চরের ২০ হাজার মানুষ। উপজেলার চরআব্দুল্লা ইউনিয়নের তেলিরচর, চরগাসিয়া ও চরমুজাম্মেল নামে ওই তিনটি ‘দ্বীপ’ চরে কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং বেড়িবাঁধ না থাকায় তাদের মধ্যে এ আতঙ্ক বিরাজ করছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ওই চরগুলোতে বসবাসকারীদের জান-মালের নিরাপত্তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

স্থানীয়রা জানান, উপজেলার চরআব্দুল্লা ইউনিয়নের অন্তর্গত চারদিকে মেঘনা নদী বেষ্টিত তেলিরচর, চরগাসিয়া ও চরমুজাম্মেলে ২০ হাজার মানুষ বসবাস করে। প্রায় ১০০ বর্গকিলোমিটার আয়তনের ওই ‘দ্বীপ’ চরগুলোতে কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধ নেই। এতে করে ঝড়-জলোচ্ছ্বাসের সময় বসবাসকারীরা সেখানে নিরাপদ আশ্রয়ে থাকার কোনো সুযোগ পান না। উপজেলার মূল ভূখণ্ড থেকে প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত মেঘনা নদী দিয়ে বিচ্ছিন্ন হওয়ায় দুর্যোগের সময় ওই তিনটি চরের লোকজনকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা কঠিন হয়ে পড়ে।

তেলিরচরের বাসিন্দা মো. তছলিম হোসেন জানান, শুক্রবার (২০ মে) বিকেল থেকে ঘূর্ণিঝড় রোয়ানু’র সতর্ক বার্তা মাইকে প্রচার হওয়ার পর থেকে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। ওই চরে নিরাপদে থাকার কোনো ব্যবস্থা না থাকাই এর মূল কারণ বলে দাবি করে তিনি বলেন, ‘এখানকার লোকজন নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য দিশেহারা হয়ে পড়েছেন।’

স্থানীয় চরআব্দুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন জানান, আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধ না থাকায় সিডর ও আইলাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ওইসব চরে ব্যাপক প্রাণহানি হয়েছিলো। যে কারণে সেখানে বসবাসকারীরা ঘূর্ণিঝড়ের কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে ওইসব মানুষদের নিরাপদে সরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামাল বলেন, ‘ওই চরগুলো থেকে মানুষদের নিরাপদে সরিয়ে আনতে বেশ কয়েকটি ইঞ্জিন চালিত ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। ওইসব ট্রলারে করে শনিবার (২১ মে) সকাল থেকে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হবে।



এ পাতার আরও খবর

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)