শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৯ মে ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » দ্বিগুণ হলো ঢাকা সিটির আয়তন
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » দ্বিগুণ হলো ঢাকা সিটির আয়তন
৫০৩ বার পঠিত
সোমবার, ৯ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্বিগুণ হলো ঢাকা সিটির আয়তন

---

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে মোট ১৬টি ইউনিয়ন যুক্ত করেছে সরকার, যার মধ্য দিয়ে দুই সিটির মিলিত আয়তন বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন পায়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “ঢাকা মহানগরের চারপাশের ১৬টি ইউনিয়নকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে মার্জ করে দেওয়া হয়েছে, উত্তরে আটটি, দক্ষিণে আটটি।”
ঢাকা উত্তরে যুক্ত হওয়া আট ইউনিয়ন: বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি (খিলক্ষেত)।
ঢাকা দক্ষিণে যুক্ত হওয়া আট ইউনিয়ন: শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মাণ্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন করে ১৬টি ইউনিয়ন যুক্ত হওয়ায় ঢাকা সিটি করপোরেশন এলাকার আয়তন ১২৯ বর্গ কিলোমিটার থেকে বেড়ে ২৭০ বর্গকিলোমিটার হবে।

অবশ্য তারপরও দুই সিটির আয়তন মিলে এক গাজীপুর সিটি করপোরেশনের সমান হবে না। ৩২৯ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গাজীপুরই বাংলাদেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন এলাকা।

তিনি বলেন, ২০১১ সালের হিসাব অনুযায়ী এই ১৬টি ইউনিয়নের জনসংখ্যা ১০ লাখের মত। তবে বর্তমানে আরও বেশি মানুষ সেসব এলাকায় বসবাস করেন।

২০১১ সালের হিসাব ধরলে নতুন আয়তনে ঢাকা উত্তরের জনসংখ্যা বেড়ে হবে ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ১৭; দক্ষিণে ৭৫ লাখ ৫৮ হাজার ২৫।

অর্থাৎ, দুই সিটির মিলিত জনসংখ্যা হবে ১ কোটি ৮১ লাখ, যদিও বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি।

নতুন করে যুক্ত হওয়া ইউনিয়নগুলোর ওয়ার্ড পুনর্বিন্যাস করে সেখানে নির্বাচন দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)