শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৯ মে ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » প্রধানমন্ত্রীর জন্য ভিনদেশি নিরাপত্তা বাহিনী?
প্রথম পাতা » রাজনীতি » প্রধানমন্ত্রীর জন্য ভিনদেশি নিরাপত্তা বাহিনী?
৪৪৫ বার পঠিত
সোমবার, ৯ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর জন্য ভিনদেশি নিরাপত্তা বাহিনী?

---
পক্ষকাল ডেস্ক : প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ভিনদেশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে কি না, তার সত্যতা জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সম্প্রতি হংকংভিত্তিক মানবাধিকার সংস্থা এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি) বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে দেশটির প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিদেশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানায়। এটি গুজব হোক আর যাই হোক, প্রশ্ন হলো- কথাটা উঠলো কেন?’
সরকারের কাছে এর সত্যতা জানতে চেয়ে রিজভী বলেন, ‘এটি সত্য হলে প্রধানমন্ত্রীর দেশপ্রেম প্রশ্নবিদ্ধ। এতে প্রমাণিত হয়, দেশ ও দেশের জনগণের ওপর প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের বড় ধরনের ঘাটতি রয়েছে।’ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বাংলাদেশ প্রজন্ম একাডেমি’ আয়োজিত ‘জিয়াউর রহমান বীরউত্তমের ৩৫তম মৃত্যুবার্ষিকী, বহুদলীয় গণতন্ত্র, বর্তমান গণতন্ত্রের আওয়ামী স্টাইল ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই ১৯৮১ সালে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন। তিনি (হাসিনা) দেশে ফেরার মাত্র ১৩ দিনের মাথায় জিয়াউর রহমান শহীদ হন। অথচ তিনিই ষড়যন্ত্র করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আজ জিয়াউর রহমানের কবর উচ্ছেদ করার চেষ্টা করছেন।’ ‘বাংলাদেশ প্রজন্ম একাডেমি’র সভাপতি কালাম ফয়েজীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)