চট্টগ্রামে গন পিটুনিতে ৩ ডাকাত হত্যা

ডেস্কঃ চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা।আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, বুধবার ভোর রাতে উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।গণপিটুনির ঘটনার পর ডাকাত সন্দেহে গ্রেপ্তার পাঁচজনগণপিটুনির ঘটনার পর ডাকাত সন্দেহে গ্রেপ্তার পাঁচজন
নিহতদের মধ্যে সাগর ওরফে লম্বা সাগর (৩০) ও মো. রাসেল (২২) নামে দুইজনের নাম জানা গেলেও অন্য্যজনকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
তাদের আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
তিনি বলেন, উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় বেশ কিছুদিন ধরে ‘ডাকাতের উৎপাত’ বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন পালা করে পাহারা বসিয়েছিল।
“রাত ৩টার দিকে একদল সেখানে ডাকাতি করতে গেলে স্থানীয়রা ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”
ওসি বলছেন, নিহত সাগর ওই ডাকাত দলটির নেতা। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল, তিনটি কার্তুজ, তিনটি রামদা ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে।





দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে