শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘গণমাধ্যমে কোনো নিয়ন্ত্রণ নেই, যা ইচ্ছে তাই লেখা হচ্ছে’
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘গণমাধ্যমে কোনো নিয়ন্ত্রণ নেই, যা ইচ্ছে তাই লেখা হচ্ছে’
৪৩৫ বার পঠিত
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘গণমাধ্যমে কোনো নিয়ন্ত্রণ নেই, যা ইচ্ছে তাই লেখা হচ্ছে’

---

ডেস্কঃ গণমাধ্যমের কড়া সমালোচনা করলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ।তিনি অভিযোগ করে বলেন, গণমাধ্যমে  কোনো নিয়ন্ত্রণ নেই, যা ইচ্ছে তাই লেখা হচ্ছে। ইচ্ছামতো ওয়েব সাইট বানিয়ে অনবরত পুলিশের বিরুদ্ধে লিখে যাচ্ছেন।
সোমবার বিকেল পৌনে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ক্রিমিনোলজি বিভাগ কর্তৃক আয়োজিত ‘বর্ষবরণ ১৪২৩ ও পুরস্কার বিতরনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।

আইজিপি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশেই গণমাধ্যমে লেখনীর ক্ষেত্রে একটা বাইন্ডিংস দেখা যায়। কিন্তু বাংলাদেশে নেই। সত্য মিথ্যের কোনো বালাই নেই। নিয়ন্ত্রণ থাকলে এমনটা হতো না বলেও দাবি করেন তিনি।

আইজিপি বলেন, একজন জেষ্ঠ্য সাংবাদিককে গ্রেফতার করায় গণমাধ্যমে যাচ্ছেতাই বলা হচ্ছে। নানা কারণ উল্লেখ করে সমালোচনা হচ্ছে। কিন্তু পুলিশ তাকে সুস্পষ্ট কারণেই গ্রেফতার করেছে।

‘গণমাধ্যমে যারা কাজ করেন, টক শোতে কথা বলেন তাদের লেখনি ও কথায় সত্যতা নিশ্চিত করা উচিত। আইন সম্পর্কে ধারণা থাকা উচিত।’

তিনি সাংবাদিক শফিক রেহমানকে ইঙ্গিত করে বলেন, সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। তাই বিষয়টি নিয়ে মিডিয়ার কথা বলাই উচিত নয়। বিষয়টি নিয়ে মামলা হয়েছে।

‘মামলায় তিনি গ্রেফতার হয়েছেন। বিষয়টি এখন তদন্তাধীন। অথচ সব ধরণের সাংবাদিকতার নীতি ভুলে তদন্তাধীন বিষয় নিয়ে টক শো ঝড় উঠছে।’

এসময় তিনি গণমাধ্যমের নিয়ন্ত্রণ থাকা উচিত বলেও মন্তব্য করেন।

ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী লুবনা মরিয়ম, একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)