শিরোনাম:
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | সম্পাদক বলছি » বাংলাদেশে ব্রিটিশ বাণিজ্য দূত রুশনারা
প্রথম পাতা » অর্থনীতি | সম্পাদক বলছি » বাংলাদেশে ব্রিটিশ বাণিজ্য দূত রুশনারা
৪৩২ বার পঠিত
শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ব্রিটিশ বাণিজ্য দূত রুশনারা

---
ডেস্ক: বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে রুশনারা আলীকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গতকাল বৃহস্পতিবার বেনথাল গ্রিন অ্যান্ড বাউ নির্বাচনী এলাকার এই বাঙালি এমপিকে এই পদে মনোনীত করেন তিনি। রুশনারা সিলেটের মেয়ে।বাংলাদেশে ব্রিটিশ সরকারের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের গুরুত্ব বুঝাতেই রুশনারাকে এমন দায়িত্ব দেয়া হলো বলে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্য বাংলাদেশে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী এবং তাদের সম্পর্ক দীর্ঘদিনের। রুশনারা আলী এই সম্পর্ককে আরো গভীর করবেন এবং বেশি বিনিয়োগের সুযোগ তৈরিতে কাজ করবেন।

জলাবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং শ্রমমান বিষয়ে যুক্তরাজ্যের দক্ষতাকে কাজে লাগিয়ে রুশনারা বাংলাদেশের গার্মেন্ট শিল্পের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় করবেন।

রুশনারা আলীকে এই দায়িত্ব দেয়ায় ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার আলিসন ব্লেইক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে বাংলা নববর্ষের দিন প্রধানমন্ত্রী রুশনারা আলীকে বাংলাদেশের বাণিজ্য দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। বাংলাদেশের অর্থনীতি দারুণভাবে উন্নতি করছে এবং এখানে ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য যথেষ্ট সুযোগ রয়েছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)