শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » শার্শার সন্ত্রাসী শফিক ধাবককে আটক
প্রথম পাতা » জেলার খবর » শার্শার সন্ত্রাসী শফিক ধাবককে আটক
৪৯৩ বার পঠিত
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শার্শার সন্ত্রাসী শফিক ধাবককে আটক

---পক্ষকাল প্রতিবেদক : সন্ত্রাসী শফিক ধাবক বাহিনী তান্ডব চালিয়ে শার্শার বাগআঁচড়ায় আওয়ামীলীগ অফিস পুড়িয়ে দিয়েছে। একই সাথে আওয়ামীলীগ নেতাকর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাংচুরসহ লুটপাট চালিয়েছে তারা। এ সময় ইউপি সদস্য আসাদুল ও সাদ্দাম হোসেন নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে । এ তান্ডবে এলাকার আওয়ামীলীগ নেতাকর্মী সমর্থকরা ভয়ে বাড়িতে ফিরতে পারছে না।
এ ঘটনায় শার্শা থানা পুলিশ বাগআঁচড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী শফিক ধাবককে আটক করেছে। এ সময় পুলিশ সাতমাইল এলাকা থেকে ৩টি তাজা হাত বোমা উদ্ধার করে। তার আটকের ঘটনায় সন্ত্রাসীরা জোটবদ্ধ হয়ে সন্ধ্যায় নাভারন-সাতক্ষিরা সড়কের বাগআঁচড়ায় টায়ংার জালিয়ে অবরোধ করলে পুলিশ অভিযান চালিয়ে ভন্ডুল করে দেয়।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, শার্শার সাতমাইল এলাকার কুখ্যাত সন্ত্রাসী শফিক ধাবক সোমবার সকাল ১১টার সময় তার বাহিনীর সদস্যদের নিয়ে সাতমাইল এলাকার মহিলা ইউপি সদস্য আরিনা বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে কাউকে না পেয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এরপর একে একে জামাল সরদার ও পিয়ার আলীর বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়। এ সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকার নিরীহ আওয়ামীলীগ নেতাকর্মী সমর্থকরা পালিয়েছে।
দুপুরে বাগআঁচড়া বাজারের আওয়ামীলীগ অফিস ও আওয়ামীলীগ নেতা নাজমুলের অফিসে ভাংচুর ও লুটপাট চালিয়ে পুড়িয়ে দেয়। সেখানে অফিস পোড়াতে বাধা প্রদান করায় ইউপি সদস্য আসাদুল ইসলাম ও যুবলীগ কর্মী সাদ্দামকে কুপিয়ে গুরুতর জখম করে। তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছে।
অপর একটি সুত্র জানায়, শফিক বাহিনী সন্ত্রাসী হামলা চালানোর সময় যুবলীগ কর্মী বাবু ও ইমরানকে ধরে বেদম মারপিট করে এবং পুলিশে সোপর্দ করে। পুলিশ মুল ঘটনা জানতে পেরে পরে সন্ত্রাসী তান্ডবের মুল হোতা শফিক ধাবককে আটক করেছে।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের ইনচার্য সহিদার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ত্রাসী শফিক ধাবককে আটক করা হয়েছে। তবে তাকে আটকের সময় সে বোমা ফেলে পালানোর সময় তাড়িয়ে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৩টি তাজা বোমা উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য এসআই বায়েজিদ বলেন, সন্ত্রাসীদের করা অবরোধ পুলিশি এ্যাকশানে ভন্ডুল হয়েছে। তবে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল জানান, শফিক ধাবক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তার নামে একাধিক মামলা থাকলেও পুলিশ তাকে আটক না করে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাবার সুযোগ করে দিচ্ছে।



এ পাতার আরও খবর

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি
সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)