শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক
৪৪৭ বার পঠিত
শনিবার, ২ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক

---ওয়েভ ডেস্কঃ : মালয়েশিয়ায় অভিযান চালিয়ে কমপক্ষে ১০০ বাংলাদেশিসহ প্রায় তিন শতাধিক অভিবাসীকে আটক করেছে অভিবাসন পুলিশ।কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট ল ইয়ট প্লাজা, সুঙ্গাই ওয়াং, টাইমস স্কয়ারে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অনেকদিন ধরেই মালয়েশিয়া জুড়ে চলছে অবৈধ অভিবাসীদের আটক অভিযান। এরই ধারাবাহিকতায় অভিবাসন পুলিশ রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের এ অভিযান চালায়।

এ অভিযানে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের ৩ শতাধিক নাগরিককে আটক করা হয়। আটক অভিবাসীদের মধ্যে অনেক নারী রয়েছেন।

অভিযান শুরুর কিছু সময় আগে ল ইয়ট প্লাজা থেকে বের হয়ে আসা বাংলাদেশের চাঁদপুরের ইরতিজা সানমান অমি টেলিফোনে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, পর্যটকদের ইলেকট্রনিক্স সামগ্রি কেনাকাটার সবচেয়ে পছন্দের মার্কেট ল ইয়ট প্লাজাতে অভিযান চালানো হতে পারে এ ছিল কল্পনাতীত। আটকদের মধ্যে শতাধিক বাংলাদেশি রয়েছেন। প্রবাস জীবনে এমন ভয়াবহ অভিযান আর কখনও দেখেননি তিনি।

ল ইয়ট প্লাজায় কর্মরত আল আমিন দ্য রিপোর্টকে জানান, প্রথমে পুলিশ এসে গেট বন্ধ করে দেয়। পরে ১ম তলা থেকে ৪ তলা পর্যন্ত অভিযান চালায়। এ সময় কেনাকাটা করতে আসা বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটকদের পুলিশের সাতটি ক্যারিয়ার ভ্যান পরিপূর্ণ করে নিয়ে যাওয়া হয়।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)