মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » বিনোদন » ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ দুই বাংলার ‘শঙ্খচিল’
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ দুই বাংলার ‘শঙ্খচিল’

ডেস্ক ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছে গৌতম ঘোষ পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘শঙ্খচিল’। সোমবার এ তালিকা প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশ থেকে এই ছবির প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম এবং এর পরিবেশক সংস্থা আশীর্বাদ চলচ্চিত্র। ভারতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে প্রসেনজিতের প্রযোজনা সংস্থা।
এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন কলকাতার নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি ও বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকদার। এছাড়াও অভিনয় করেছেন উষশী চক্রবর্তী, অরিন্দম শীল, অনুম রহমান খান, দীপঙ্কর দে এবং প্রিয়াংশু চট্টোপাধ্যায়। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। দেশভাগ পরবর্তী সময়ে সীমান্তবর্তী মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরা হয়েছে এই সিনেমায়।
গত বছরের মাঝামাঝি সময়ে শুরু হয় ‘শঙ্খচিল’এর শুটিং। কাজ চলেছে বাংলাদেশ এবং ভারতের কয়েকটি স্থানে। আসছে পহেলা বৈশাখ চলচ্চিত্রটি দুই বাংলায় একযোগে মুক্তি পেতে যাচ্ছে।ঢাকা: ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছে গৌতম ঘোষ পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘শঙ্খচিল’। সোমবার এ তালিকা প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশ থেকে এই ছবির প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম এবং এর পরিবেশক সংস্থা আশীর্বাদ চলচ্চিত্র। ভারতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে প্রসেনজিতের প্রযোজনা সংস্থা।
এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন কলকাতার নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি ও বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকদার। এছাড়াও অভিনয় করেছেন উষশী চক্রবর্তী, অরিন্দম শীল, অনুম রহমান খান, দীপঙ্কর দে এবং প্রিয়াংশু চট্টোপাধ্যায়। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। দেশভাগ পরবর্তী সময়ে সীমান্তবর্তী মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরা হয়েছে এই সিনেমায়।
গত বছরের মাঝামাঝি সময়ে শুরু হয় ‘শঙ্খচিল’এর শুটিং। কাজ চলেছে বাংলাদেশ এবং ভারতের কয়েকটি স্থানে। আসছে পহেলা বৈশাখ চলচ্চিত্রটি দুই বাংলায় একযোগে মুক্তি পেতে যাচ্ছে।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ