শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » সুপ্রিম কোর্ট বারের সভাপতি ইউসুফ, সম্পাদক খোকন
প্রথম পাতা » রাজনীতি » সুপ্রিম কোর্ট বারের সভাপতি ইউসুফ, সম্পাদক খোকন
৪১৮ বার পঠিত
শুক্রবার, ২৫ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ইউসুফ, সম্পাদক খোকন

--- ২০১৬-২০১৭ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে এবার সভাপতিসহ ৮টি পদে জয়ী হয়েছে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

অপরদিকে কয়েক বছর নেতৃত্বে থাকা বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এবার জয়ী হয়েছে মাত্র ৬টি পদে।

দুই দিন ব্যাপী এ নির্বাচনে (২৩ ও ২৪ মার্চ)  ৫ হাজার ২৭ ভোটারের মধ্যে ৩ হাজার ৯শ’ ২১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সারারাত ভোট গণনার পর শুক্রবার (২৫ মার্চ) সকাল পৌনে সাতটার দিকে অনানুষ্ঠানিক ফল ঘোষণা করেন জ্যেষ্ঠ নির্বাচন পরিচালনা উপ কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. হারুনর রশীদ।

২০১৬-২০১৭ মেয়াদে কার্যনির্বাহী কমিটির এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। যিনি দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যও হয়েছেন তিনি।

এ প্যানেলের বিজয়ী বাকি সাতজন হলেন, সহ সভাপতি পদে মো. তাহেরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে রমজান আলী শিকদার, সহ সম্পাদক পদে এ কে এম রবিউল হাসান সুমন ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ এবং কার্যনির্বাহী সদস্য পদে খান মোহাম্মদ শামীম আজিজ, মো. আব্দুল আজিজ মিয়া মিন্টু ও নাসরীন সিদ্দিকা লিনা।

অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন। বিএনপির এ যুগ্মমহাসচিব ২০১৩ সাল থেকে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক নির্বাচিত হয়ে আসছিলেন।

আইনজীবীরা মনে করেন, এ বারের নির্বাচনে সরকার সমর্থকদের জয়ের সুবাতাস আগে থেকে পাওয়া যাচ্ছিলো। কিন্তু এ প্রতিকূল পরিবেশেও জনপ্রিয়তা অক্ষুণ্ণ রেখেছেন বিএনপির এ নেতা।

এ প্যানেল থেকে বিজয়ী বাকি ৫ জন হলেন, সহ সভাপতি পদে ফাহিমা নাসরীন মুন্নী, কার্যনির্বাহী সদস্য পদে মো. কামাল হোসেন, মো. নাসির উদ্দিন খান সম্রাট, নাসির উদ্দিন আহমেদ অসীম ও রেজাউল করিম রেজা।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)