শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » শান্তিতে, উৎসবে চলছে ভোট: আ.লীগ
প্রথম পাতা » রাজনীতি » শান্তিতে, উৎসবে চলছে ভোট: আ.লীগ
৩৮৪ বার পঠিত
মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শান্তিতে, উৎসবে চলছে ভোট: আ.লীগ

---
পক্ষকাল ডেস্কঃ
প্রথম ধাপের ৭১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ চলছে বলে দাবি করেছে সরকারি দল।মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।

তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা সারা দেশ থেকে যত খবর পাচ্ছি এবং গণমাধ্যমের মাধ্যমে যা জানতে পারছি, তাতে দেখা যাচ্ছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে; ভোটাররা দীর্ঘ সারিতে দাড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।”

গোলযোগের কারণে ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত থাকার তথ্য তুলে ধরে এই আওয়ামী লীগ নেতা বলেন, মোট কেন্দ্রের হিসাবে এটা দশমিক ২৪ শতাংশ।

“এতেই প্রমাণিত হয়, নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে।”

এই নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ বলায় বিএনপির সমালোচনা করে দীপু মনি বলেন, “এসব অভিযোগ করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণকারী সকল চেয়ারম্যান প্রার্থী, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপমানিত করছেন।

‘ইসিকে সম্পূর্ণ স্বাধীন করা হয়েছে’ মন্তব্য করে তিনি অভিযোগ করেন, বিএনপি ইসিকে কুক্ষিগত করে রেখেছিল। আজও দলটি ইসির স্বাধীনতার কথা ভাবতে পারে না। যে কারণেই তারা এমন অভিযোগ করে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী ও আমিনুল ইসলাম আমিনসহ দলের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ অনিয়ম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনে ‘সর্বশক্তি’ প্রয়োগের নির্দেশ দিয়ে রাখলেও ভোট শুরুর আগেই লক্ষ্মীপুর, সাতক্ষীরা ও বরিশালসহ বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মেরে বাক্স ভরার অভিযোগ পাওয়া গেছে।

সকালে হাতিয়ায় কেন্দ্রে যাওয়ার পথে দুই নির্বাচনী কর্মকর্তাকে গুলি করেছে দুর্বৃত্তরা। সাতক্ষীরা, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও বোমাবাজির খবর পাওয়া গেছে।

নির্বাচনে মোট ১৪টি রাজনৈতিক দল অংশ নিলেও স্বাভাবিকভাবেই মূল লড়াই চলছে আওয়ামী লীগের নৌকা এবং বিএনপির ধানের শীষে। চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হলেও সাধারণ এবং সংরক্ষিত সদস্য পদের নির্বাচন হচ্ছে নির্দলীয়।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)