শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » » ব্রাসেলসে বিমানবন্দরে বোমা বিস্ফোরণ
প্রথম পাতা » » ব্রাসেলসে বিমানবন্দরে বোমা বিস্ফোরণ
৩৭৬ বার পঠিত
মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাসেলসে বিমানবন্দরে বোমা বিস্ফোরণ

--- ডেস্ক : ব্রাসেলসের জাভেন্টেম বিমানবন্দরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর বিবিসি।
বেলজিয়ামের গণমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা যায়, টার্মিনাল ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা গেছে, মানুষ দৌড়ে পালানোর চেষ্টা করছে।প্যারিস হামলার মূল আসামী সালেহ আব্দেস্লামকে ব্রাসেলস থেকে গ্রেফতারের চারদিনের মাথায় এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।
স্থানীয় খবরে বলা হয়, বিমানবন্দর থেকে লোকজনদের বের করে নেওয়া হয়েছে। সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। রেল যোগাযোগও বন্ধ করা হয়েছে।বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যন জাম্বোন সোমবার বেলজিয়াম রেডিওতে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, হামলার ব্যাপারে তারা আগে থেকেই সতর্ক ছিলেন।
বেলজিয়ামের সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলছে, শেরাটন হোটেলের বিপরীতদিকে বের হওয়ার পথে আহত ও অজ্ঞান অবস্থায় লোকজন আটকা পড়েছে।ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন হামলার নিন্দা জানিয়ে টুইট বার্তায় বলেন, এক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো সহায়তা করবো।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)