শিরোনাম:
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ছাত্রী শ্লীলতাহানি : সেই এসআই কারাগারে
প্রথম পাতা » অপরাধ » ছাত্রী শ্লীলতাহানি : সেই এসআই কারাগারে
৪০১ বার পঠিত
রবিবার, ২০ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রী শ্লীলতাহানি : সেই এসআই কারাগারে

---
পক্ষকাল ডেস্ক : আশা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রবিবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহ উদ্দিন আহম্মেদের আদালতে এসআই রতন কুমার হাওলাদার তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

জামিনের আবেদনে উল্লেখ করেন, আমরা উভয়েই আপস-মীমাংসা করেছি। তাই আমাদের এ মামলায় জামিন দেওয়া হোক।

অপরদিকে বাদী বলেন, তাকে জামিন দিলে আমার কোনো আপত্তি নেই।

শুনানি শেষে আদালত এসআই রতনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১৬ ফেব্রুয়ারি অভিযোগপত্র আমলে নিয়ে এসআই রতন কুমার হাওলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পেয়েছে উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন ঢাকা মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে উপ-পরিদর্শক রতন কুমার হালদার শ্লীলতাহানি করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। এ তদন্তে পাঁচজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে দু’জনকে নিরপেক্ষ বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

৩১ জানুয়ারি মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে এসআই রতন কুমার হালদার বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে হেনস্থা করেন বলে অভিযোগ ওঠে।

শ্লীলতাহানির অভিযোগে পয়লা ফেব্রুয়ারি সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহ উদ্দিন আহমেদের আদালতে মামলা করতে যান ওই শিক্ষার্থী।

আদালত তার জবানবন্দি গ্রহণ শেষে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঘটনা তদন্তে ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশের তেজগাঁও বিভাগের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। আর একই দিন এসআই রতন কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)