শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস র‌্যালি
প্রথম পাতা » জেলার খবর » জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস র‌্যালি
৪১০ বার পঠিত
শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস র‌্যালি

---

স্টাফ রিপোর্টার : শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশএই স্লোগানকে ধারন করে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০১৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বণ্যাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। বেলুন ও ফেষ্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সাংসদ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আদর্শ মেনে চললে একটি আলোকিত সমাজ জাতিকে উপহার দেওয়া যাবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান শিশুকাল থেকেই একজন আলোকিত মানুষ। বাঙালীর মুক্তির দিশারী রাজনৈতিক প্রজ্ঞা, আত্ত্বত্যাগ ও জনগণের প্রতি মহোত্ববোধের কারনেই বাঙালীজাতি আজীবন তাকে স্মরণ করে। মানুষের  প্রতি মমত্ববোধ এর কারনে তিনি রাজনৈতিক জীবনে বাঙালী জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন বাঙালী জাতির অবিসংবাদিত নেতা। স্বাধীন বাংলার রুপকার হিসেবে তার সাহসী অপরিসীম নেতৃত্বে অনুপ্রানিত হয়ে পাকিস্তানী শাসন ও স্বাধীনতা বিরোধী হায়নাদের  বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে বাঙালী জাতি। স্বাধীনতার সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর আত্বজীবনী  নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাহলেই জাতি সঠিক পথেই অগ্রসর হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম(বার), জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রাণালয় ডিডিএলজির উপ-পরিচালক এএনএম মঈনুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্র্মকর্তা শেখ মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) এ,এফ,এম এহতেশামুল হক, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. উৎপল কুমার দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বঙ্গবন্ধুর স্মৃতি চারন করে কবিতা আবৃত্তি করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলার আবু জাহেদ, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, জজ কোর্টের পিপি এ্যাড. ওসমান গণি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, এনডিসি বিষ্ণুপদ পাল সহ জেলা প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)