শিরোনাম:
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » কক্সবাজারে কার্গো বিমান সাগরে বিধ্বস্ত, নিহত ১
প্রথম পাতা » জেলার খবর » কক্সবাজারে কার্গো বিমান সাগরে বিধ্বস্ত, নিহত ১
৪৫০ বার পঠিত
বুধবার, ৯ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজারে কার্গো বিমান সাগরে বিধ্বস্ত, নিহত ১

ডেস্কঃ ---
কক্সবাজারে একটি বেসরকারি পরিবহন সংস্থার কার্গো বিমান সাগরে বিধ্বস্ত হওয়ার পর এক বিদেশি ক্রুর মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও দুইজন।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে রানওয়ে থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর ক্রুসহ চার আরোহী নিয়ে উড়োজাহাজটি সমুদ্রের নাজিরাটেক পয়েন্টে বিধ্বস্ত হয়।

কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ট্রু এভিয়েশনের আন্তনভ ২৬ মডেলের  ওই উড়োজাহাজ কক্সবাজার ও যশোরের মধ্যে চিংড়ি পোনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বিমানের চার আরোহীর সবাই রাশিয়ার নাগরিক ছিলেন।

সৈকত থেকে আধা কিলোমিটার দূরে সাগরে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই স্থানীয় জেলে ও কোস্ট গার্ডের নৌযান উদ্ধার কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও তল্লাশিতে যোগ দেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের অপারেশন অফিসার আবদুল মজিদ জানান, সকাল ১০টার দিকে জেলেদের সহায়তায় দুইজনকে উদ্ধার করে তারা  কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুইজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনও মুমূর্ষু অবস্থায় রয়েছেন।”

ওই উড়োজাহাজের বাকি দুই আরোহীর খোঁজে সাগরে তল্লাশি চালানো হচ্ছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা মজিদ জানান।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)