শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১ মার্চ ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | সম্পাদক বলছি » ভিক্ষুকের দৈনিক আয় ৫৫,০০০ টাকা!
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | সম্পাদক বলছি » ভিক্ষুকের দৈনিক আয় ৫৫,০০০ টাকা!
৪৮৬ বার পঠিত
মঙ্গলবার, ১ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভিক্ষুকের দৈনিক আয় ৫৫,০০০ টাকা!

 ---

ডেস্ক: যুক্তরাজ্যের একজন ভিক্ষুক প্রতিদিন ভিক্ষা করে আয় করেন ৫০০ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৫৫,০০০ টাকা। তার বসবাসের মত যথেষ্ট সম্পদ থাকার পরেও তিনি নিজেকে গৃহহীন দাবি করে স্থানীয় দোকানি এবং যাত্রীদের টার্গেট করে এই ভিক্ষাবৃত্তি চালান।

নামহীন ঐ ভিখারী পশ্চিম মিডল্যান্ডের ওলভারহাম্পটন সিটি সেন্টারের সামনে বসে ভিক্ষা করেন এবং তার সাপ্তাহিক আয় ২৫০০ পাউন্ড বা ২,৭৫,০০০ টাকা বলে জানা যায়।

তার এই করপূর্ব বার্ষিক আয় দাঁড়ায় ১,৩০,০০০ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪৫ লক্ষ টাকা। যা যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বার্ষিক বেতনের চেয়ে মাত্র ১২,০০০ পাউন্ড কম!
ওলভারহাম্পটনের পরিবেশ প্রধান এবং নির্বাচিত কাউন্সিলর স্টিভ ইভানস বলেন, ‘ভিক্ষুকটির কাছে থাকার জন্যে যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে তারপরেও সে নিজেকে গৃহহীন দাবি করে দোকানিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন।’
তিনি বলেন, লোকটির প্রতিদিনের আয় ৫০০ পাউন্ড এ তথ্যটি তার এক সহকর্মী কাউন্সিলর অফিসার তাকে জানিয়েছেন।‘আমরা জানি সে গৃহহীন নয়। নিবন্ধনকৃত তথ্যে সে একটি ঠিকানাও দিয়েছে এবং সেখানে সে মোটামোটি ভালো গৃহেই বসবাস করে। তবুও ব্যস্ত সময়ে শহরের প্রাণকেন্দ্রে তাকে দেখা যায় এবং সারাদিনব্যাপী সেখানে অবস্থান করতেই সে পছন্দ করে।’‘সে বিভিন্ন শহরেও ভ্রমণ করতে পারে এবং সে একটি ভালো পরিমাণ অর্থ সংগ্রহ করে যা আপনার আমার চেয়ে
‘এটা খুবই লজ্জাজনক যে- যেখানে অনেক মানুষের প্রকৃতভাবে সাহায্য প্রয়োজন সেখানে কিছু ব্যক্তি আছেন যারা মানুষের কোমলতাকে কাজে লাগিয়ে সুবিধা গ্রহণ করেন। আমি এটা গ্রহণযোগ্য বলে মনে করি না। ‘
তিনি অভিযোগ করেন, ‘ভিখারী ব্যক্তিটি শহরের দয়ালু হৃদয়ের মানুষদের টার্গেট করেন, যেখানে এই শহরের মানুষদের বার্ষিক গড় আয় ২০,০০০ পাউন্ড।’
তিনি বলেন, অধিকাংশ ভিখারী গৃহহীন নয়, বরং তারা ভিক্ষা করে মাদক সেবনের জন্য।
সূত্র: ডেইলি মেইল



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)